বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে সীরাত মাহফিল -২০২৫

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ১১:৫৯ অপরাহ্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রথমবারের মতো সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের টিএসসি আয়োজিত এই মাহফিলে নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। 

মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক (দা.বা.), ত্ব-হা যিন নুরাইন ইসলামিক সেন্টারের পরিচালক আবু ত্বহা মুহাম্মদ আদনান (হাফিঃ), এবং আদ-দাওয়াহ ইলাল্লাহর পরিচালক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (হাফিঃ)। তাঁরা নবীজীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর শিক্ষাগুলোকে বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন। এ ছাড়া প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

মাহফিলে ছেলেদের ও মেয়েদের জন্য পৃথক বসার সুসজ্জিত ব্যবস্থা রাখা হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও সুশৃঙ্খল ও মনোরম করে তোলে। মাহফিল উপলক্ষে আগের রাতে শিক্ষার্থীদের জন্য অনলাইনে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা ব্যাপক সাড়া ফেলে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও ছিল।

সীরাত মাহফিল উপলক্ষে ইসলামিক বইয়ের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়, যা অংশগ্রহণকারীদের ইসলামিক জ্ঞানার্জনে অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যকেশিক্ষার্থীর জন্য ছিল গিফট , যা শিক্ষার্থীদের জন্য ছিল বাড়তি আনন্দের উপলক্ষ।

সিরাত মাহফিল শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে শেকৃবির ঐতিহ্যের অংশ হয়ে উঠবে এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে ২ দিনব্যাপী কর্মসূচি

নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোতে পঁচা খাবারের বিরুদ্ধে অভিযান শুরু

সারাদিন ক্লান্তি ভাব? শরীরে ঘাটতি থাকতে পারে এই দুটি ভিটামিনের

যবিপ্রবি রিসার্চ সোসাইটির নবীন বরণ ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চিলমারী উপজেলায় আইন সহায়তা দিবস ২০২৫ পালন

হামলাকারীকে খেলতে না দেওয়ায় হাবিপ্রবির অন্ত:বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট বন্ধের অভিযোগ

চলমান সার সংকট ও মূল্য নিয়ন্ত্রণে সভা

পাহাড়িদের প্রতি ‘আদর’ অভিযানের নাম দিয়ে উত্তেজনা

রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে উদ্যোগ: ফিরছে খালের স্বাভাবিক প্রবাহ ও প্রাণ

পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি