মঙ্গলবার, 1 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অনন্তপুর সীমান্তে ২৮৪ ভারতীয় মোবাইল উদ্ধার, বিজিবির চোরাচালানবিরোধী সফল অভিযান

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ - ১০:৩৯ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৮৪টি ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাশীপুর ইউনিয়নের নাগরাজ নামক স্থানে এ অভিযান চালানো হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, অভিযানে সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মোবাইলগুলোর বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৫২ হাজার টাকা। মোবাইল ফোনের পাশাপাশি কিছু মোবাইল যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, চোরাকারবারীদের শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয়দের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিজিবিকে সহায়তা করতে সীমান্ত এলাকার জনগণকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি বন্ধুসভার নেতৃত্বে অপূর্ব গোমেজ এবং ফারাহ্ রকিব তৃণ

নানা আয়োজনে ইবি সিআরসির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গল টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ: নাঈম হাসান

মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

যশোরে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ দিবস পালিত

শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১১টি দোকান পুড়ে ৬৫ লাখ টাকার ক্ষতি

তালীম এর উদ্যোগে ‘প্রোডাক্টিভ রামাদান এন্ড ইফেক্টিভ যাকাত’ কর্মশালা

তাড়াশে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা