মঙ্গলবার, 20 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে স্মারকলিপি

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ২০ মে ২০২৫ - ৮:৫৩ অপরাহ্ন

যশোরের পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হয়রানিমূলক রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পূজা উদযাপন পরিষদ যশোরের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দাবি করেছেন, সংগঠনের যশোরের সভাপতি দীপংকর দাস রতন সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি হয়রানি উদ্দেশ্যমূলক। কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি প্রশাসন এবং রাজনৈতিক দলসমূহের সাথে পূজা উদযাপন পরিষদের দূরত্ব সৃষ্টি করার অপচেষ্টার অংশ হিসেবে মামলা করেছেন।

স্মারকলিপিতে আরো বলা হয়েছে, সনাতনী জনগোষ্ঠীর কেউ আক্রান্ত হলে প্রশাসন, পুলিশ প্রশাসন, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে জানানোই সংগঠনের সাংগঠনিক কাজ। এটাকে রাজনৈতিক রূপদান করা দুর্ভাগ্যজনক। পাঁচ আগস্ট তারিখের রাজনৈতিক পট পরিবর্তনের আগেও আমরা একই কাজ করে গেছি সাহসিকতার সাথে।স্মারকলিপিতে বিনয়কৃষ্ণ মল্লিকের দায়েরকৃত মামলাটি উদ্দেশ্যমূলক এবং মিথ্যা হিসাবে গ্রহণ করে সনাতনী জনগোষ্ঠীর পূজা উদযাপন পরিষদের সকল শাখাকে দেশোন্নয়নের কাজে উদ্বুদ্ধ করা এবং মুষ্টিমেয় মামলাবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ যশোরের সহসভাপতি অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, অধ্যাপক দেবাশীষ রাহা, আইন বিষয় সম্পাদক চিরন্তন মলি¬, যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল ঘোষসহ জেলা, উপজেলা, পৌর শাখার দুই শতাধিক নেতাকর্মী।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে ৭৫ জন মেধাবী পেল ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

রাস্তায় গেলে গুম আর ঘরে থাকলে খুন গত ৫৪ বছরে আর কিছু পাই নি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

রাজশাহীর বাজারে এসেছে লিচু

যশোরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, পাশে থাকার অঙ্গিকার

বাকৃবির শাহজালাল হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে গঠিত হয় “নিরাপদ ক‍্যাম্পাস” সংগঠন।

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

অর্কিড কাঞ্চনে সজ্জিত রাবি: রূপ, রং ও গুণের এক বিরল সংমিশ্রণ

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার