সোমবার, 28 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারকলিপি প্রদান 

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ - ১১:০০ অপরাহ্ন

আজমির হোসেন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্ররাজনীতি বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদল স্মারকলিপি প্রদান করেছে। 

২৮ এপ্রিল (সোমবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে৷  স্মারকলিপিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর  রয়েছে।  এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।  

এসময় পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, “শিক্ষার্থীদের ওপর আরোপিত সাময়িক রাজনীতি স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আমরা আজ মাননীয় উপাচার্য স্যারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছি। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত। অংশগ্রহণমূলক এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনৈতিক চর্চা একজন শিক্ষার্থীকে চিন্তাশীল, দায়িত্বশীল ও গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার অধিকার ফিরিয়ে দিতে এবং শিক্ষা-সহায়ক পরিবেশ বজায় রাখতে প্রশাসন আমাদের যুক্তিসঙ্গত দাবির মেনে নিবেন।”

ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল  বলেন, “ফ্যাসিস্টদের পুনর্বহাল ও একটি গুপ্ত সংগঠনকে রাজনৈতিক সুযোগ দেওয়ার পাশাপাশি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে পুর্নবাসন উদ্দেশ্য এই রাজনৈতিক স্থগিতের সিদ্ধান্ত। এই রাজনীতি স্থগিতের জন্য সাধারণ শিক্ষার্থীদের নামে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা স্মারকলিপি জমা দেয়। ফ্যাসিস্টদের দোসরা রাজনীতি নিষিদ্ধের ফায়দা নিয়ে বিভিন্ন স্থানে সভা করে বেড়াচ্ছে। আমাদের এই প্রশাসন ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোন দৃশ্যমান ব্যবস্থা  নেননি৷ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্ররাজনীতির সাময়িক স্থগিতাদেশ তুলে নেওয়ার দাবি জানাই।  শিক্ষার্থীদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতেই হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রদলের নিন্দা প্রকাশ

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা

যবিপ্রবির পিএনডি দপ্তরের নতুন পরিচালক ড. মোকলেচুর রহমান

খানসামায় শীতার্ত শিশু ও বৃদ্ধরা পেলেন শীতবস্ত্র

যশোরে তিন ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৫হাজার টাকা জরিমানা

ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ শুরু, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুটি হলের নাম পরিবর্তন

বন্দরে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত, সড়ক অবরোধ