শনিবার, 7 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঈদে মাভাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার খাবারের আয়োজন

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৭ জুন ২০২৫ - ১০:১৬ অপরাহ্ন

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

 
ঈদ মানেই আনন্দের ভাগাভাগি। ঈদের ছুটিতে মেস ও হলের প্রায় সবাই বাসায় গেলেও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলসমূহে অবস্থান করছে কিছু শিক্ষার্থী। আর সেসব শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এবার পবিত্র ঈদুল আজহার রাতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দীপু হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রাতে বিশেষ খাবারের আয়োজন করেছে।
মাভাবিপ্রবি পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাজিদ ইসলাম দিপু জানান, “আমরা ছাত্ররাজনীতি করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই বোনের জন্য, তাদের কল্যাণের জন্য। তাদের বিপদে-আপদে, সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। সেই ধারাবাহিকতায় আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-বোনেরা চাকরির প্রস্তুতিসহ বিভিন্ন কারণে প্রিয়জনদের সাথে ঈদ করতে পারেনি। ঈদের ছুটির কারণে হলের ডাইনিং বন্ধ রয়েছে আর ভালো কোন খাবার হোস্টেল ও এখন খোলা নেই। ঈদের এই খুশি, আনন্দ আমার ভাইদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দল-মত-ধর্ম নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণে আমরা সদা প্রস্তুত আছি। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন খাবারের আয়োজন করছে বলেই আমি রাতের আয়োজনটির ব‍্যবস্থা করছি।”
নাসিফ ইকবাল পিয়াল বলেন, “আমরা আগামীতে একটি বৈষম্যহীন ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেশকে এগিয়ে নিতে চাই। 
তারই ধারাবাহিকতায় যারা পরিবার থেকে দূরে থেকে ঈদের আনন্দ হতে বঞ্চিত হয়েছে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশনায় ক্ষুদ্র প্রয়াস।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

প্রতীকসহ জামায়াতকে বৈধতা দিল নির্বাচন কমিশন

বাকৃবির লিও ক্লাবের সভাপতি রাকিব, সম্পাদক ইফতি

ডিআইইউতে প্রথমবার সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

কুবিতে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে শিক্ষার্থীদের পাঁচ দাবি

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ত্বোহা, সাধারণ সম্পাদক মঈন

বাঘায় হত্যা মামলার আসামি গিয়াস গ্রেফতার

মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও স্মৃতিচিহ্ন বিলুপ্তপ্রায়

যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত