বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণ, আটক ২

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ১২:৪৭ অপরাহ্ন

সিলেটের শাহপরান থানার দলুইপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—দলুইপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রাকিব মিয়া (২৫) ও উত্তর মোকামের গোলপীর বাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করছিলেন। এই সুযোগে অভিযুক্তরা তাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ইবি আইকিউএসি’র নতুন পরিচালক অধ্যাপক নাজিমুদ্দিন

হবিগঞ্জে পৌনে ২ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি 

দিরাই পৌর শহরে স্পিড ব্রেকারে সতর্কতা চিহ্ন অঙ্কন: দুর্ঘটনা রোধে প্রশংসনীয় উদ্যোগ

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে বঞ্চিত হওয়ায় রাবির ডিভিএম বিভাগে তালা

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন

পাঁচ বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা, অভিভাবক-শিক্ষার্থীদের স্বস্তি

নেত্রকোণায় প্লাস্টিক পলিথিন বর্জনের র্যালি ও আলোচনা সভা

হাবিপ্রবিতে ‘Solidworks Contest’ আয়োজিত

ফখরুলের প্রতিবাদ/ তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাচ্ছে সরকার