সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

মো সাইফুল ইসলাম
মো সাইফুল ইসলাম
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ৬:০৬ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) নবনিযুক্ত রেজিস্ট্রার(অ.দা.) অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এর সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার কার্যালয়ে বেলা ১২ টায় নবনিযুক্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এর সাথে এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় তাকে সাংবাদিক সমিতির পক্ষ থেকে  রেজিস্ট্রার পদে নিযুক্ত হওয়ায় ড. ইকতিয়ার উদ্দিনকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সার্বিক কল্যাণের লক্ষ্যে যেকোন নৈতিক কার্যক্রমে নবনিযুক্ত রেজিস্ট্রারের পাশের থাকার অশ্বাস দেয় সাংবাদিক সমিতি।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন, সহ- সভাপতি মারসিফুল আলম রিমন, সহযোগী সদস্য সফিকুল ইসলাম, নেছার আহম্মেদ, সাইফুল ইসলাম। এছাড়াও এ এম জুবায়ের ও রাফি সহ আরও কয়েকজন শিক্ষানবিশ সদস্য উপস্থিত ছিলেন। 

প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন বলেন, “আমাকে এ কাজের জন্য যোগ্য মনে করা হয়েছে বলেই প্রশাসন আমাকে এ পদে নিযুক্ত করছেন। আমি চাই জুলাই বিপ্লবের চেতনা এবং শহীদের স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের সকলের সার্বিক কল্যাণের লক্ষ্যে কাজ করতে। আপনারা আমাকে যথা সম্ভব সহযোগিতা করবেন এই প্রত্যাশা।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কিডনিতে পাথর ঝুঁকি কমাতে যেসব ফল উপকারী

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা, আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

যবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে আহাদ হোসেন নিবীড় ও জাহিদুল ইসলাম শান্ত

খানসামায় জাতীয় যুব দিবস পালিত

মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে শুভ-তায়েফ

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া

মাধবপুরে ঘুম থেকে দোকানদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যশোর যুবদলের সেক্রেটারি!

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

বগুড়ায় মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল