বুধবার, 14 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফ্যাসিবাদী মহলে পবিপ্রবি অধ্যাপকের বিচরণ, আন্দোলনের মুখে ববির ট্রেজারার পদ থেকে অপসারণ

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৪ মে ২০২৫ - ১২:৪৫ অপরাহ্ন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন, উপ–উপাচার্য গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ মামুনুর রশিদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ববি উপাচার্য শুচিতা শরমিনের প্রশাসনিক অদক্ষতা, কর্তৃত্ববাদী মনোভাব, একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, বিশ্ববিদ্যালয়ের তহবিল ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা, ফ্যাসিবাদের দোসর এবং নানা অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীরা দীর্ঘ ২৮ দিন আন্দোলন করেছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্যের পাশাপাশি উপ-উপাচার্য ও ট্রেজারারকেও সরিয়ে নেওয়া হয়েছে।

পবিপ্রবির অধ্যাপক মামুনুর রশিদকে কেন সরিয়ে দেওয়া হয়েছে, তার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা না হলেও বরিশাল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মামুনুর রশিদ দায়িত্ব পালনের কালে অন্তর্কোন্দলে জড়িয়ে পড়েন। এছাড়াও ফ্যাসিবাদী মহলে তাঁর বিচরণ থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে সে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত হয়েছে। যে কারণে তাঁকে অপসারণ করা হয়েছে বলে ধারণা ববি শিক্ষার্থীদের।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আওয়ামীপন্থী ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর সাথে সখ্যতা থাকার প্রমাণ মিলেছে অধ্যাপক মামুনুর রশিদের বিরুদ্ধে।  উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমুল্লার বিরুদ্ধে ৪৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে এবং প্রায় ৮০০ পেজের একটি শেতপত্র প্রণয়ন করেছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এ বিষয়ে অধ্যাপক মামুনুর রশিদ বলেন, “আমাদেরকে কেন অপসারণ করা হয়েছে সে বিষয়ে আমরা অবগত নই। মূলত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি বিরোধী আন্দোলন করেছে।”

অর্ন্তকোন্দল ও ফ্যাসিবাদি মহলে বিচরণের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন এগুলা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণ, আটক ২

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের নিকট হস্তান্তর

পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সৌজন্য সাক্ষাৎ

বিএনসিসি ইবি প্লাটুনের নতুন সিইউও ক্যাডেট সার্জেন্ট সুলতান মাহমুদ

বাঁধন ঢাকা কলেজ জোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্তে মাভাবিপ্রবির ২১ শিক্ষক

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, সর্বোচ্চ ৮৬.৫ মার্ক

প্রাউড অফ পটুয়াখালী টিমের পক্ষ থেকে লাল কার্ড প্রদর্শনী

পবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. লতিফ