রবিবার, 6 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ - ৫:১৫ অপরাহ্ন

 

সারা দেশের মতো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাতেও শনিবার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—”তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”।

উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, আরডিও গোলাম মোস্তফা, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী।

আলোচনায় বক্তারা বলেন, ক্রীড়াচর্চা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, এটি তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবে ৬ এপ্রিলকে ‘আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ২০১৪ সাল থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্স – আপ পাবিপ্রবি

শাহ নিস্তারকে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান নিয়োগ

রাবিতে বাতিল হলো পোষ্য কোটা, শিক্ষার্থীদের বিজয় উল্লাস

‎হাবিপ্রবি’তে ৪৪তম বিসিএস এর ফলাফল পুনর্মূল্যায়নসহ ৫ দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি ‎

নকল ভিসা ও বিমান টিকিট বানিয়ে প্রতারণা র‌্যাবের হাতে আটক প্রতারক

ভারতে বিমানের পর এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

দুই দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

ফুলবাড়ীতে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

পবিপ্রবির ইন্টার্ন ভেটেরিনারি ডাক্তারদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার

নিজের মেয়েকে হত্যা করে প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টা, পিতা গ্রেফতার।