শুক্রবার, 7 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বশেফমুবিপ্রবিতে শেখ মুজিবকে নিয়ে লেখা বই পুড়িয়ে ছাত্রদলের প্রতিবাদ

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ - ১:২৭ পূর্বাহ্ন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানায় ছাত্রদল।

শুরুতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। এরপর প্রশাসনিক ভবন সংলগ্ন বঙ্গবন্ধু কর্নারে থাকা শেখ মুজিবকে নিয়ে লেখা বইয়ে আগুন লাগিয়ে প্রতিবাদ জানায় তারা।

উল্লেখ্য, গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে এধরণের প্রতিবাদ জানায় ছাত্রদল।

এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে শাকিল আহমেদ ( ফারাবি) বুলেটিন বার্তাকে বলেন , “আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীদের কার্যক্রম তাছাড়াও ক্যাম্পাসগুলোতে কীভাবে তাদের আধিপত্য বিস্তার করে রেখেছে এছাড়াও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আমরা দেখেছি কীভাবে খুনি হাসিনার লাঠিয়াল বাহিনী শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও আমরা দেখেছি বিভিন্নভাবে হুমকি এবং হামলা করার চেষ্টা করা হয়েছে আমার ছাত্র-ছাত্রী ভাই বোনদের উপর। তাদের সাজা নিশ্চিত এবং ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমাদের মাননীয় ভিসি মহোদয় স্যারের কাছে স্মারক লিপি প্রদান করি।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আপনি অতিদ্রুত আমাদের দাবী মেনে দোষীদের বিচারের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: বন্ধ হলো পাঁচটি ইটভাটা

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এর পাতায়  ইংল্যান্ড প্রবাসী মনসুর নোমান 

পবিপ্রবিতে জমকালো আয়োজনে নর্থ বেঙ্গল এসোসিয়েশনের নবীন বরণ ও পিঠা উৎসব

ময়মনসিংহে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

কোরবানির ঈদ, রান্নার সরঞ্জাম প্রস্তুত আছে তো

ময়মনসিংহ শহীদ সাগরের পিতার সঙ্গে অশুভ আচরণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের

ভর্তি পরীক্ষার্থীদের যাত্রা সহজ করতে বাকৃবির বিশেষ বাস সার্ভিস

ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের কাজিপুরের কম্বল পল্লীর কারিগররা

রাবি আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো