শনিবার, 3 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে এই প্রথম আবাসিক হলে জিমনেসিয়ামের উদ্বোধন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ৩ মে ২০২৫ - ৪:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের উন্নয়নে জিমনেসিয়াম চালু করা হয়েছে। ছেলেদের আবাসিক হলগুলোর মধ্যে এটিই প্রথম জিমনেসিয়াম।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় এ জিমনেসিয়ামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকারসহ হলের শিক্ষার্থীবৃন্দ।

জানা গেছে, অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই জিমনেসিয়ামে থাকবে ওয়েট বেঞ্চ, সিট-আপ বেঞ্চ, রাউন্ড ডাম্বেল, ফিক্সড ডাম্বেল, জাম্প রোপ, এবি হুইল, হ্যান্ড গ্রিপ, এক্সারসাইজ বাইক, ম্যাট, পুশ-আপ বারসহ অনেক কিছুই। তাছাড়া ঈদের আগেই ট্রেড মিল যুক্ত হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, “আমি ছাত্রজীবনে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। ফুটবল, ভলিবল এবং হ্যান্ডবল টিমে খেলেছি। শাহজালাল হল অতীতেও বহুবার বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। যেহেতু আমাদের হল থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামটি অনেক দূরে, তাই আমি হলে একটি কক্ষ পরিষ্কার করিয়ে সেখানে জিমের ব্যবস্থা করেছি, যাতে খেলাধুলার পর শিক্ষার্থীরা জিমের সুবিধা নিতে পারে। আশা করি ঈদের পর ট্রেড মিল সংযোজন করতে পারব।”

তিনি আরও বলেন, “শাহজালাল হল একটি আন্তর্জাতিক হল হওয়ায়, আমি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিত করাতেও গুরুত্ব দিচ্ছি। আশা করি, আমাদের শিক্ষার্থীরা খেলাধুলায় আরও এগিয়ে যাবে এবং কোনো মাদকসেবন বা খারাপ সংস্কৃতির ছায়া তাদের স্পর্শ করতে পারবে না।”

হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুক শাহীন বলেন, “বিগত সরকারের আমলে হলকে মাদকের কারখানা হিসেবে গড়ে উঠেছিল। সেই মাদকের কারখানা থেকে বাঁচতে প্রভোস্ট স্যার এই জিমনেসিয়াম তৈরি করে দিয়েছেন। এর ফলে মাঠে ক্রিকেট, ফুটবল, ভলিবল খেলার পাশাপাশি শরীর গঠনের জন্য জিমনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। এজন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

রাজশাহীর দুর্গাপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায়  ইউএনও

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোলাবোরেশন রিসার্চ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শহীদ আজিজ হলের ক্যান্টিনে নিম্নমানের খাবার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত বিবেচনা করে জানাবে সচিবালয়

ধর্ষণের শিকার সেই জুলাই শহিদের কন্যা লামিয়ার আত্মহনন

তিন শিক্ষার্থীর অজান্তে বৈষম্যবিরোধী কমিটিতে পদ, নাম দেয়া নিয়ে ধোঁয়াশা!

বাকৃবি শিক্ষার্থীদের জন্য শাখা শিবিরের শিক্ষাবৃত্তি ঘোষণা

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের পক্ষ থেকে কম্বল বিতরণ