শুক্রবার, 14 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবিতে চিরকুমার দিবস উৎযাপন

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১:২৪ পূর্বাহ্ন

 

 

ছলনাময়ী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক।একটা একটা কাপল ধর,ধইরা ধইরা আলাদা কর। উল্লেখিত স্লোগানসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাবিপ্রবিতে চিরকুমার দিবস পালন করেন একদল তরুণ যুকব।

 

বৃহস্পতিবার (১৩ ই ফেব্রুয়ারি) চিরকুমার সংঘ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার একদল তরুণ যুবক এ আয়োজন করেন। দিনটিকে উৎযাপন উপলক্ষে তারা একটি বর্ণাট্য র‍্যালির আয়োজন করেন। এসময় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিজয় হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে অবস্থান করে। মূলত সামনে ১৪ইং ফেব্রুয়ারী ভালোবাসা দিবস কে ঘিরে বিশ্বব্যাপি যে অশ্লীলতার ছড়াছড়ি তারই প্রতিবাদ স্বরূপ তাদের এই আয়োজন। 

 

প্রেমবঞ্চিত এক যুবক , সারোয়ার হাসান সজীব বলেন “আমরা চিরকুমারত্বকে কেবল একটি স্ট্যাটাস নয়, বরং জীবনধারার অংশ হিসেবে দেখি। এই আয়োজনের মাধ্যমে আমরা হাস্যরসের সঙ্গে সমাজের প্রচলিত ধারণাগুলো নিয়ে ভাবনার খোরাক দিতে চেয়েছি। তা ছাড়া অনেকেই দুষ্টু নারীদের চক্রান্তে পড়ে তাদের ক্যারিয়ার, অর্থ ও মানসিক শান্তি হারাচ্ছে। ভালোবাসার নামে প্রতারণা, মিথ্যা আবেগ ও স্বার্থপরতার ফাঁদে পড়ে অনেক যুবকের জীবন নষ্ট হচ্ছে। বুদ্ধিমানের কাজ হলো এসব ফাঁদ থেকে দূরে থাকা, নিজেকে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হওয়া। আমরা এরকম  ভালোবাসা বিরোধী অনুষ্ঠানে মাধ্যমে সবাইকে সচেতনও করছি”

 

জামতলায় প্রেম দমন সম্পাদক, মোঃ নাহিদ ইসলাম শ্রাবণ বলেন,বর্তমান সমাজে প্রেমের নামে প্রহসন ও প্রতারণা বৃদ্ধি পাচ্ছে, যা যুবসমাজের জন্য ক্ষতিকর। প্রেম হতে হবে স্বাবলীল, সুন্দর ও পবিত্র। কিন্তু বর্তমানে অনেক নারী একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে প্রতারণা করছেন, যা যুবকদের পথভ্রষ্ট করছে এবং ক্যারিয়ার নষ্ট করছে। দুষ্ট নারীদের থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।এই বার্তাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য ভালোবাসা দিবসকে ঘিরে এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

উপস্থিত ছিলেন জাবিপ্রবি চিরকুমার সংঘের সাংগঠনিক সম্পাদক রিমন,সাধারণ সম্পাদক দিপু রায়।

 

প্রেম হওক পবিত্র , প্রেম হওক আত্নীক, যেখানে “প্রেম” শব্দটি শুধু মাত্র শব্দের মধ্যেই সীমাবদ্ধ না থেকে ভালোবাসায় রূপান্তরিত হওক। প্রেমের উদাহরণ এ শুধুমাত্র লাইলি-মজনু অথবা শাহজাহান – মোমোতাজ এর মধ্যে সীমাবদ্ধ না থেকে উষ্ণতা ছড়িয়ে পড়ুক পৃথিবীর সকল কোনায়। 

 

 

 

 

 

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে কাল

শীতার্তদের মাঝে উষ্ণতার আমেজ ছড়ালেন পাবিপ্রবির জোনাকি

এইচএসসি পরীক্ষার জন্য করোনা স্থগিত!

বাকৃবির তাপসী রাবেয়া হলে পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব আয়োজিত

মাগুরায় নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

দুপুর ২টার আগেই তালা মাদ্রাসায়, জেনেও ব্যবস্থা নেয় না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

তালতলীতে ইউপি সদস্য’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,ঝাড়ু ও জুতা মিছিল

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

রমাদানের পর যদি ফিরে যান পুরনো অভ্যাসে, তবে রমাদান আপনাকে বদলালো কোথায়?