শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রায়গঞ্জে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে নারীর অনশন

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ১০:০২ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তানজিলা আক্তার (৩২) নামে এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে উপজেলার ধুপিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে উজ্জ্বল চন্দ্র নামে এক হিন্দু যুবকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তানজিলা জানান, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় উজ্জ্বলের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল মুসলমান হয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দুই বছরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন। কিন্তু সম্প্রতি বিয়ের কথা বললে উজ্জ্বল যোগাযোগ বন্ধ করে দেন। অভিযুক্ত উজ্জ্বল চন্দ্র প্রেমের সম্পর্ক অস্বীকার করে বলেন, “মেয়েটির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে রাবিতে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন

৩২ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে রানার্স আপ মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরু

ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের বেতন বকেয়ায় মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহীনি মোতায়েন 

পবিপ্রবিতে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের উদ্বোধন

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: বন্ধ হলো পাঁচটি ইটভাটা

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার

ছাত্রলীগের ২ কর্মীকে আটক করছে আরএমপি