শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পুতিনের সমর্থন চায় নেতানিয়াহু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ১১:০৬ পূর্বাহ্ন

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। একের পর এক আঘাতে রাজধানী তেলআবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, প্রাণহানিও ঘটেছে। এই পরিস্থিতিতে কূটনৈতিক সহায়তা চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি যোগাযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের ধ্বংসাত্মক হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে—এই বিষয়টি রুশ ও মার্কিন নেতৃত্ব স্পষ্টভাবে স্বীকার করেছে এবং সমর্থন জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে শুক্রবার রাতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর মতে, এই হামলায় ৬০ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান। গুরুতর আহতদের মধ্যে আরও একজনের অবস্থা সংকটজনক এবং বেশ কয়েকজন মাঝারি ও হালকা আঘাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর বরাত দিয়ে জানা গেছে, হামলার সময় যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন না, তারাই মূলত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া হামলার পর পুরো দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ বোমা শেল্টারের দিকে দৌড় দেয়।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলছে, ইরান শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করলেও প্রকৃত সংখ্যা ১০০-এর কম হতে পারে। তবে যেসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তার প্রভাব এখনো মূল্যায়ন করা হচ্ছে।

ইরান এই পাল্টা হামলাকে ‘Honest Promise’ নাম দিয়ে পরিচালনা করছে। ইসরায়েলের সাম্প্রতিক ‘Operation Rising Lion’ অভিযানের জবাব হিসেবেই এই হামলা চলছে বলে জানিয়েছে তেহরান।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্তও এই সংঘাতকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ফলে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাপ ও মধ্যস্থতার গুরুত্ব বাড়ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

পবিপ্রবিতে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কারিগরি কর্মশালা

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল: ধ্বংস ১,৫০০ বাড়ি, ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে রিফাত-জাভেদ

পাবিপ্রবিতে আবার চুরি

ডিআইইউ ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

রংপুরে শেকৃবি শিক্ষকের তত্ত্বাবধানে কৃষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক ৩

পরিবহনসেবা সংশ্লিষ্ট মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র হলের প্রাধ্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নি