বুধবার, 6 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ৬ নভেম্বর ২০২৪ - ৭:০০ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল স্কিল ট্রেইনিং কর্মসূচির অ্যাক্টিভেশন প্রোগ্রাম। এই কর্মসূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) দ্বারা বাস্তবায়িত EDGE প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।

 

 

বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ তে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন EDGE প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব জনাব মোঃ সখাওয়াত হোসেন, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, ইন্ডাস্ট্রিয়াল স্পেশালিস্ট আফরোজ আল আজাদ এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা।

 

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুর রহিম বলেন, আমি এই প্রোগ্রামের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ করে দেয়ার জন্য। EDGE প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে তরুন প্রজন্মের মধ্য হতে তথ্য ও প্রযুক্তি বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি সম্ভব হবে। বিগত ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি থেকে ট্রেনিং কার্যক্রম শুরু করে বিভিন্ন ডিজিটাল স্কিল কোর্সে প্রায় ১১০০ প্রশিক্ষণার্থী সফল ভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আশা করি সামনে আরো শিক্ষার্থী এই প্রশিক্ষণ নিবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে EDGE প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব জনাব মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা EDGE প্রকল্পের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কাজ করছি। সারাদেশে প্রযুক্তিগত দক্ষতা ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য। আমরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিচ্ছি, তথ্য দিচ্ছি। তবে তোমাদের চেষ্টা আর চর্চার মাধ্যমেই শিখতে হবে। সবার মধ্যে সুপ্ত প্রতিভা আছে। তা খুঁজে বের করে সেই সেক্টরে এক্সপার্ট হয়ে উঠতে হবে। তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের আইটি সেক্টরে ভালো সম্ভাবনা আছে। তোমরা চাকরির পিছনে ঘুরবে না। আমরা চাই তরুণরা উদ্যোক্তা হোক, যাতে তারা অন্য মানুষদের চাকরি দিতে পারে।

 

 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আউয়াল বলেন, আমাদের দেশটা ছোট একটা দেশ, কিন্তু জনসংখ্যা অনেক বেশি। আমাদের রিসোর্স খুবই কম। আমরা যদি তোমাদেরকে সঠিকভাবে দক্ষ করে তুলতে পারি, তাহলে তোমরাই হবে এই দেশের রিসোর্স। তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। উন্নত দেশগুলো দক্ষ জনশক্তি তৈরি করতে পেরেছে। আমরা দেশে অনেক বিশ্ববিদ্যালয় খুলেছি, অনেক টাকা খরচ করেছি, কিন্তু দক্ষ জনবল তৈরি করতে পারছি না। তোমরা অনেক সময় নষ্ট করো। আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। পরবর্তী যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। তোমাদেরকে দেশের হাল ধরতে হবে। আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন অনেক বড়। আমরা তোমাদের স্বপ্ন দেখাতে পারবো।

 

 

উল্লেখ্য, অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রোগ্রামের শেষ দিকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এতে সিএসই বিভাগের শিক্ষার্থী আশিকুজ্জামান প্রথম, সিএসই বিভাগের ফাহিম হোসেন দ্বিতীয়, এবং তৃতীয় হয়েছেন রসায়ন বিভাগের খালিদ হোসেন।

 

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারী ২০২৪ খ্রি. তারিখে বিসিসি এর EDGE প্রকল্পের সাথে “ডিজিটাল স্কিল ট্রেইনিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি এর ব্যপারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত কর্মসূচির আওতায় ১ম রাউন্ডে বিগত ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি থেকে ট্রেনিং কার্যক্রম শুরু করে বিভিন্ন ডিজিটাল স্কিল কোর্সে প্রায় ১১০০ প্রশিক্ষণার্থী সফল ভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধীনে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত স্নাতোকোত্তর, স্নাতক পর্যায়ে অধ্যায়ণরত শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার 

কুবি শিক্ষার্থীদের অভিনব আয়োজন কাকা সমাজ

১২৬তম নজরুল জয়ন্তী উপলক্ষ‍্যে দুইদিব‍্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন হয়েছে আজ

বৃষ্টি ভেজায় থেমে নেই দায়িত্ব: ট্রাফিক শিক্ষার্থীদের নীরব যুদ্ধ ঢাকার রাস্তায়

পাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান রতন কুমার পাল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা

নব-নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতি

ভোক্তা অধিকার

মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ সংসদ নির্বাচন : ২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির টিকিটের জন্য লড়বেন পাঁচজন