শুক্রবার, 25 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অর্ধেক উপস্থিতি

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ - ২:৪৪ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষায় ৪৪৮টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করে।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবির মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ৯১ টি কেন্দ্রে ৪০০০ পরিক্ষার্থীর মধ্যে ২০১১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ১৯৮৯ জন। অংশগ্রহণের হার ছিল ৫০.৫৮%।

 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

পরীক্ষার অভিজ্ঞতা জানিয়ে মাগুরা থেকে আগত পরীক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, প্রশ্নপত্র খুব ভালো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা খুবি ভালো লেগেছে।

ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, অবিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবির স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

বাকৃবির আশরাফুল হক হলে জুলাই বিপ্লব টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নিয়োগ সম্পন্ন

সিওয়াইবি পাবিপ্রবি শাখার নেতৃত্বে সানি- আতিক

বরগুনা জেলা আওয়ামী লীগ এর সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার

আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবলো যাত্রীবাহী নৌকা

পোরশায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও বাজার মনিটরিং

চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

শিশির মনিরের উদ্যোগে রাজানগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল