রবিবার, 5 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাসায় অভিযান,সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ - ৫:৫৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

আজ রোববার দুপুরে জেলার বেলকুচি উপজেলার কামারপাড়ার নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। বেলকুচি থানার ওসি আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনী সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে তার গ্রামের বাড়ি থেকে আটক করেছে। এরপর তাকে জেলা সদরের সেনা ক্যাম্পে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে লতিফ বিশ্বাস দু’বার এমপি নির্বাচিত হন। তবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনায়ন পাননি তিনি। তারপরও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তিনি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। লতিফ বিশ্বাসের স্ত্রী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন, তার স্বামী একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি ২০২৩ সালের ২৮ নভেম্বর জেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নেননি। যতদূর জানি তার নামে উল্লেখযোগ্য কোনো মামলা নেই। নিজের লাইসেন্সকৃত দু’টি অস্ত্র ও গোলাবারুদ সরকার ঘোষিত সময়ের মধ্যেই থানায় জমা দিয়েছেন। তারপরও তার স্বামী স্থানীয় রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন।

সিরাজগঞ্জ জেলা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ-আল-আমীন বিকেলে বলেন, ‘জেলা পুলিশের অভিযোগের ভিত্তিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে যৌথ বাহিনী আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন অভিযোগ বা মামলায় তাকে আটক হয়েছে পরে সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

পাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

যবিপ্রবিতে এয়ারটেলের কনসার্টে অবাধে মাদক সেবন, বহিরাগতদের দৌরাত্ম্য

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্র আটক।

টাংগাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে গণ অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়। 

বিজয় দিবসে নানান কর্মসূচিতে মুখরিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস

বিয়ের অনুষ্ঠানে এসে আটক হলেন আওয়ামী লী​গের ফখরুল আনোয়ার

খানসামায় মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

তিন উপজেলার স্বপ্ন লংগদু হতে নানিয়ারচর সংযোগ সড়ক

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের ৬ষ্ঠ ও ৭ম তলা উদ্বোধন এবং অন্তঃহল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত