শুক্রবার, 4 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ - ৬:১০ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সালেকুর রহমান (৩৪) কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সালেকুর রহমান উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আমজাদ হোসেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গত বছরের ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটকের পর আদালতের নির্দেশে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

উল্লেখ্য, সরকার সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়ার আল্টিমেটাম দিল ইরান

জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অসাধারণ সাফল্য

ববি ক্যাম্পাসে ঝোপঝাড় ও সাপের উপদ্রব প্রশাসনের নেই কোন উদ্যোগ

জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান- এটিএম আব্দুল বারী ড্যানি 

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ বুটেক্স শিক্ষক আব্বাস উদদীন

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে দশ সদস্যের টিম

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন

পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে মৃত্যুর ১০ মাস পর হত্যা মামলা, বেরোবি শিক্ষক কারাগারে

নতুন দলের শীর্ষ ৯ পদের ৮ জনই ঢাবি শিক্ষার্থী!

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা