শুক্রবার, 14 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ - ৯:৫৬ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ মার্চ নাগেশ্বরী কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব আনোয়ারুল ইসলাম, যিনি জামায়াতে ইসলামীর মনোনীত ২৫ কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। বক্তারা পবিত্র রমজানের ফজিলত তুলে ধরে বলেন, রোজা আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। তারা উপস্থিত সবাইকে রমজানের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার আহ্বান জানান।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের মন জয় করতে মাঠে থেকে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি নিজ দলের প্রার্থীর পক্ষে জনসমর্থন আদায়ের তাগিদ দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ