বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ব্রিটিশ হাইকমিশনারের সন্তোষ, লন্ডনে ইউনূসের সফর প্রসঙ্গে ইতিবাচক বার্তা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ৭:২১ অপরাহ্ন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সফরের গুরুত্ব তুলে ধরে তিনি একে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের অ্যাকাউন্টে সারা কুক লেখেন,
এই সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে।

তিনি আরও বলেন,
অধ্যাপক ইউনূসের সফরের কর্মসূচি দুই দেশের গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটে সমর্থনের মতো বিষয়গুলোতে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

প্রধান উপদেষ্টা ইউনূস মঙ্গলবার (১০ জুন) লন্ডনে পৌঁছান। চার দিনব্যাপী সরকারি এই সফরের মূল উদ্দেশ্য যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নবায়ন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগে নতুন মাত্রা যোগ করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক বলেন,
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের, গভীর এবং বহুমাত্রিক।

তিনি আরও বলেন,
এই সফর বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে।

বিশ্লেষকদের মতে, এই সফর কেবল সরকার পর্যায়ের যোগাযোগ নয়, বরং উচ্চপর্যায়ের কূটনৈতিক সংলাপ ও সহযোগিতার নতুন ভিত্তি স্থাপনে সহায়ক হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ; পরীক্ষা স্থগিত

বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিস ভাঙচুর

আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি

পাঁচবিবিতে হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রূপগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ

সিদ্ধিরগঞ্জে মাদক, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধে ওসির ঘোষণা

পারস্য উপসাগরের দরজায় তালা দেওয়ার হুমকি ইরানের

পোরশায় স্বল্পমূল্যে খাদ্য বান্ধব কর্মসূচি উদ্বোধন করা হয়