রবিবার, 23 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় স্বল্পমূল্যে খাদ্য বান্ধব কর্মসূচি উদ্বোধন করা হয়

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ২৩ মার্চ ২০২৫ - ১১:৫৪ পূর্বাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্য বান্ধব কর্মসূচি উদ্বোধন করা হয়। ২৩ মার্চ (রবিবার) সকাল ৯ ঘটিকার সময় সারাইগাছি ও গাঙ্গুলিয়া বাজারে উপজেলা কৃষি অফিসার মামুনুর রশিদ ও সমাজসেবা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এ কর্ম সূচি উদ্বোধন করেন।

উক্ত কর্মসূচি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুন্নবী, জামাতে ইসলামী বাংলাদেশ ও আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর নির্দেশে সারাইগাছি মোড়ে মোঃ মুরসালিন (তারু ) ডিলারের মাধ্যমে ৩৮০ জন কার্ডধারী সদস্যকে ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি চাউল বিতরণ করা হয় এবং গাঙ্গুলিয়া বাজারে মোঃ আফজাল হোসেন ডিলারের মাধ্যমে ৩০০ জন কার্ড ধারী সদস্যকে একই নিয়মে চাউল বিতরণ করা হয় ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মারফত জানা যায়, মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর হতে নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। হতদরিদ্র, দিনমজুর ,খেটে খাওয়া মানুষ এই স্বল্প মূল্যে চাউল ক্রয় করতে পেরে আনন্দ প্রকাশ করছেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেন সরকারের এরকম কার্যক্রম চলমান থাকলে হত দরিদ্র, দিনমজুর, খেটে খাওয়া মানুষ অনেক উপকৃত হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিবির ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” কর্মশালা

পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এর পাতায়  ইংল্যান্ড প্রবাসী মনসুর নোমান 

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

কুড়িগ্রামে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, মানবপ্রাচীর গড়ে প্রতিরোধ স্থানীয়দের

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান