সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবি উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:১৮ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।  

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই নানা আয়োজনের মধ্যদিয়ে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদযাপন শুরু হয়। সরস্বতী পূজা কেন্দ্রীয় মন্দিরে আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবে জ্ঞানের দেবী সরস্বতীর চরণে ফুল দেন শিক্ষার্থীরা।

সরস্বতী পূজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ ড. মো: শামীম আহসান এবং ছাত্র উপদেষ্টা ড. মো: রাশেদুল হক সহ অনেকে শিক্ষক এবং শিক্ষার্থী। 

সরস্বতী পূজা উপলক্ষে পাবিপ্রবি উপাচার্য সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর পরিবেশে সকল বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরস্বতী পূজা আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।  

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, “সম্প্রীতি বজায় রাখার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলামসহ সব কাজে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। ”

সর্বশেষ - বিশেষ সংবাদ