মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচা মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ১০:১১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচা ও বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এনায়েতনগর ইউনিয়নের শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের ওপর সোজা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি বিকৃত হয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “মরদেহের পাশে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এটি মাদক সংশ্লিষ্টতা বা হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

ওসি আরও জানান, ২০ জানুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে স্বপন সরকারের বাড়িতে কক্ষ ভাড়া নেয় এক দম্পতি। তবে ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালা কোনো পরিচয়পত্র সংগ্রহ করেননি।

পুলিশের ধারণা, প্রায় ৪-৫ দিন আগে স্ত্রী পরিচয় দেওয়া নারী ওই ব্যক্তিকে ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান। “মরদেহটি বিকৃত হওয়ায় বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। এটি হত্যা না মাদকের অতিরিক্ত সেবনের কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে,” যোগ করেন ওসি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ওই নারীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও স্মৃতিচিহ্ন বিলুপ্তপ্রায়

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

নড়াইল শহরাংশের চার লেন জাতীয় মহাসড়ক প্রশস্তকরণের কাজ থমকে

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ১৮ জন গ্রেফতার

অভয়নগরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৩ পরিবার পাশে দাড়িয়েছে যশোর জেলা জামায়াত

ফুলবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

তাড়াশে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টা, আটক ১

নিজের মেয়েকে হত্যা করে প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টা, পিতা গ্রেফতার।

সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত পাঁচ আসামি গ্রেফতার

যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত