রবিবার, 16 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাঁধন এবং ফ্রেন্ডস ফরেভার এর যৌথ উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:২৬ পূর্বাহ্ন

১৪ ফেব্রুয়ারি দিনটি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ (আইন্তা বাজার)-এ আয়োজিত এক বিশেষ কর্মসূচির মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট, ঢাকা সিটি জোন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফরেভারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মোট ৫১০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

এমন একটি উদ্যোগ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে। উপস্থিত ছিলেন বাঁধন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের উপদেষ্টা সাগর সরদার এবং ননী গোপাল সাহা। মোঃ জাহিদ হাসান, নির্বাহী সদস্য, ঢাকা সিটি জোন । এছাড়াও উপস্থিত ছিলেন বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের মোঃ নাসিম খান সজিব( সাধারণ সম্পাদক),  গোলাম মেরাজ হোসেন (সহ-সভাপতি), মোঃ মুজাহিদুল হক (সাংগঠনিক সম্পাদক), এবং শেখ তানভীর রশিদ( দপ্তর সম্পাদক)সহ অন্যান্য সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন এবং এই উদ্যোগের সফল বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বাঁধন ও ফ্রেন্ডস ফরেভারের সদস্যরা এই কর্মসূচি আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যসেবা প্রদান করার পাশাপাশি, গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। রক্তের গ্রুপ নির্ণয়ের মতো সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারায় এলাকার মানুষগুলো তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন ও প্রস্তুত হতে পারবেন। একে অপরকে রক্তদানে উৎসাহিত হবে ।

এছাড়া, এই বিশেষ কর্মসূচির পর, সবাই মিলে আনন্দঘন মুহূর্ত কাটানোর জন্য আয়োজন করা হয় বিভিন্ন রিক্রিয়েশনাল কার্যক্রমের। দিনটি একেবারেই ছিল স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত।

এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও মানুষদের জন্য আরও অনেক উপকারে আসবে এবং একইসাথে সামাজিক সংহতি ও সহমর্মিতা গড়ে তুলতে সাহায্য করবে। মোঃ জাহিদ হাসান বলেন ,”এই অসাধারণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ  আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ব্যাংকের নতুন নোটে যবিপ্রবির লোগো

রূপগঞ্জে আল রাজী স্পিনিং মিলে আগুন

নেছারাবাদের মিয়ারহাট বাজারের পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ

রাবিতে দ্রুত সময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

বেতন-ভাতা না পেয়ে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক-কর্মীদের মানবেতর জীবনযাপন যশোর ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

১৭তম বিজেএস পরীক্ষায় রাবি শিক্ষার্থীদের বাজিমাত, স্থান পেলেন ২৮জন

ছাত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় বাকৃবির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সময়োপযোগী কারিকুলামের অভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা

হোসেনপুরে দরপত্র সমূহের লটারীর ড্র অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইবিতে রক্তদান ও গেটটুগেদার