বৃহস্পতিবার, 17 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কলেজ ছাত্রীকে ব্লাকমেইল করার চেষ্টায় গ্রেফতার ১

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ - ৩:৪৫ অপরাহ্ন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

কলেজ ছাত্রীকে এডিট করা লগ্ন ছবি পাঠিয়ে ব্লাক মেইল করার জন্য গ্রেফতার হয়েছে মুন্মা নামের এক যুবক। এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়ে ব্লাক মেইল করার চেষ্টা করে, মনোয়ার হোসেন মুন্না (২৮) নামের এক যুবক। পরে ঐ যুবককে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত মুন্না পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত রাতে ঝলমলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রী ওই যুবকের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না ইমেইলের মাধ্যমে ছাত্রীর কাছে তাঁর একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন।পরে বিভিন্ন নামে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীর ছবি পাঠাতে থাকেন মুন্না।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের কাছে। ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে করে। পরে অভিযান চালিকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি পদক্ষেপের জন্য অভিযুক্ত মুন্নাকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আরও অধিকতর তদন্ত চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন রানা ডিবি পুলিশের হাতে গ্রেফতার

সোনাগাজীতে শিক্ষকের বিরুদ্ধে মার্ক টেম্পারিং এর অভিযোগ

আর চুপ থাকার পরিবেশ নেই: ঢাকার অচলাবস্থা নিয়ে উপদেষ্টা আসিফের ক্ষোভ

বেতন-ভাতা না পেয়ে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক-কর্মীদের মানবেতর জীবনযাপন যশোর ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল

ববির বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে হৃদয়-জাহিদুল

অফিস না করে বেতন উত্তোলনের অভিযোগ যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে

ববির প্রো-ভিসি হিসেবে প্রফেসর ড. গোলাম রব্বানি’র যোগদান