সোমবার, 2 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে জুলাই অভ্যুত্থানের স্মরণে ‘লাল জুলাই’ নাটক মঞ্চস্থ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ - ৪:৩৭ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এর আয়োজন করে সিন্দাবাদ সাহিত্য সংসদ। এসময় ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মরণে নির্মিত ‘লাল জুলাই’ নাটক মঞ্চস্থ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সিন্দাবাদ সাহিত্য সংসদের চেয়ারম্যান এইচ এম আবু মুসা ও পরিচালক আহসান তানিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। 

 

ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ সাব্বিরের পিতা আহমাদ আলী। এসময় সাংস্কৃতিক পরিবেশনা করেন জনপ্রিয় ইসলামীক শিল্পি মশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক, ও আবু তৈয়ব মেসবাহ। এসময় সাথে ছিল ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ ইসলামী বিশ্ববিদ্যালয়। এসময় নাট্য গবেষক ও নির্দেশক তারেক তাশাদের জুলাই অভ্যুত্থানের স্মৃতি রোমন্থন ও সাম্প্রদায়িক সম্পৃতির লক্ষে নির্মিত নাটক ‘লাল জুলাই’ মঞ্চস্থ করা হয়।

 

প্রতিযোগিতার অংশগ্রহণকারী প্রথম দশজনকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দাওয়া’হ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক।

 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এটি বাংলাদেশের মধ্যে একটি যুগান্তকারী আয়োজন। এর মাধ্যমে আমরা জুলাই বিপ্লবের স্মৃতিতে অনুত করে স্মরণ করতে পারছি। জুলাই বিপ্লব আমাদের ঐতিহ্যেরই অংশ। বিশ্ববিদ্যালয়ে আমরা জুলাই বিপ্লবের স্মৃতি স্মারক কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পিসিবিকে বিদায় বললেন ইউসুফ

যশোরে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ দিবস পালিত

চোরাই বাল্কহেড চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩০ টন মালামাল উদ্ধার

মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

গোপালগঞ্জে আ.লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে মারধর ছাত্রদলের

শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের নানানধর্মী উদ্যোগ

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘের রাবি শাখার সভাপতি মাহবুব, সম্পাদক আলফাজ