মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নেছারাবাদের মিয়ারহাট বাজারের পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
Humayun Kabir
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ৯:৩১ অপরাহ্ন

পিরোজপুরের নেছারাবাদে গভীর রাতে এক গৃহবধূ গার্মেন্টসকর্মীকে একা পেয়ে বাজারের পাহারাদারের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নেছারাবাদ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

 

সোমবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মিয়ারহাট বাজারে দুইটি দোকানের চিপার ভিতরে নিয়ে ওই নারীকে দুইজন পাহারাদারের সহযোগীতায় একজন পাহারাদার ধর্ষন করেছে। পরে বাকি দুইজনে ধর্ষনের চেষ্টা চালালে ডাক চিৎকারে তারা সটকে পড়ে। অভিযুক্ত তিন ব্যাক্তি মিয়ারহাট বাজারের পাহারাদারের কাজে নিয়োজিত। ঘটনার পর ওই নারী রাতেই পুলিশের কাছে গেলে পুলিশ পাহারাদার তিনজনকে ধরে থানায় নিয়ে এসেছেন। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা হয়েছে।

 

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ীর উদ্দেশে নেছারাবাদে আসেন। নেছারাবাদ ছারছীনা বরিশাল বাসষ্ট্যান্ডে নেমে খেয়াযোগে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে নামেন। এসময় বাজারের পাহারাদার মো: তৈয়ব আলী মোল্লা(৬০), মো: সহিদুল ইসলাম(৩০),মো: সাইফুল ইসলাম(৫০) নামে তিনজন মিলে ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের দুইটি দোকানের চিপার ভিতরে নিয়ে যান। এসময়, তৈয়ব আলী অপর দুই পাহারাদারের সহযোগীতায় জোড়পূর্বক ওই নারীকে ধর্ষন করে। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষনের চেষ্টা করলে নারীর ডাক চিৎকারে তারা সটকে পড়ে। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

 

ওই গার্মেন্টসকর্মী নারী বলেন, আমাকে ধরে তারা জোড় করে ধর্ষন করার চেষ্টা করে। এসময় আমি তাদের হাতে পায়ে ধরে কান্না করলেও তাদের মন গলেনি। তারা আমার কোন আকুতি মিনতি না শুনে প্রথমে তৈয়ব আলী আমাকে ধর্ষন করে। পরে বাকি দু’জনে ধর্ষনের চেষ্টা করলে আমার চিৎকারে তারা সটকে পড়ে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিলে কিক মেরে ভারত পাঠানো হবে: ডা. আতিক মোজাহিদ

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

পবিপ্রবিতে আরো ৫ বহিরাগত মাদকসেবি আটক

সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম গঠন

ডিআইইউ’র বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. তানিয়া মান্নান

পাবিপ্রবিতে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের গুনতে হলো দ্বিগুণ ভাড়া

১২ দফা দাবিতে ক্যাম্পাস সংস্কার চায় জবি ছাত্রশিবির

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা