শনিবার, 10 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ১০ মে ২০২৫ - ১:৪৯ অপরাহ্ন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (৯ মে) বিকেলে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেকৃবি টিচার্স ক্লাবে একটি অনুষ্ঠান আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর,ছাত্রপরামর্শক। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ ছাত্রদলের এক গ্রুপের নেতাকর্মীরা । পরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন গ্রুপের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে পরে সামাদ-তারিফ-ফরহাদ গ্রুপ ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে রাত ৯টা ১৫ মিনিটের দিকে সভাপতি-সাধারণ সম্পাদকের গ্রুপ ক্যাম্পাসে একটি মিছিল বের করে যা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে শেষ হয়। অপর গ্রুপ সেন্ট্রাল ফিল্ডে অবস্থান নেয়। এ সময় ক্যাম্পাসে কয়েকটি বিস্ফোরণের শব্দে সাধারণ শিক্ষার্থীরা আতংকিত হয়ে যান। কিছুক্ষণ পর প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন। উক্ত বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো আরফান আলী বলেন, “ছাত্রদলের অনুষ্ঠানে একটি গ্রুপ অন্য গ্রুপকে বাধা দিয়েছে। পরে ২টি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিকট শব্দে বিস্ফোরণের সময় আমি ছিলাম না। এ বিষয়ে জানার চেষ্টা করছি। একটি গ্রুপ বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে অবস্থান নিচ্ছে – এমন খবর শোনার পর ক্যাম্পাসের প্রধান গেইটগুলো বন্ধ করতে বলেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবির ছাত্রলীগ নেতা আটক বিকেলে ঘুরতে গিয়ে

যশোরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, পাশে থাকার অঙ্গিকার

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো রিকশা চালক মিলন

‘স্টার সানডে’ উপলক্ষে বন্ধ থাকছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

ভুরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় পাইকারি চালের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

জন্মদিনে শহীদ ওয়াসিমের স্মরণে ববিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও নিরবতা পালন।

ড. শামসুজ্জোহার শাহাদাত দিবসকে শিক্ষক দিবস করার দাবি ছাত্রদলের

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

যবিপ্রবির এপিপিটি বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জনের এক মাস