শুক্রবার, 18 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবির মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ - ১০:৫৩ অপরাহ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবুল কালাম। আগামী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। ১৮ জুলাই থেকে এই আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়,  মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামাল উদ্দীন নিযুক্তির মেয়াদ ৩ (তিন) বছর পূর্ণ হওয়ায়  বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫ ধারা অনুযায়ী একই বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম-কে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। তিনি পরবর্তী ৩ বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।

 

নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম বলেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের যুগোপযোগী করার জন্য আধুনিক কোর্স সংযুক্ত করার পাশাপাশি আলাদা রিসার্চ ডিপার্টমেন্ট চালু করার পরিকল্পনা রয়েছে। একই সাথে পিএইচডি ও এমফিল প্রোগ্রামো শুরু করা হবে।

 

উল্লেখ্য,ড.আবুল কালাম মার্কেটিং বিষয়ে পিএইচডি (PhD) ডিগ্রি সমপন্ন করেছেন কার্টিন  বিশ্ববিদ্যালয় (অস্ট্রেলিয়া) থেকে।গবেষণায় তার ব্যাপক অবদান রয়েছে। গ্রাহক সন্তুষ্টির উপর পরিষেবার মানের প্রভাব: খুলনা বিভাগে রেস্তোরাঁ পরিসেবার উপর একটি অভিজ্ঞতামূলক গবেষণা।প্যাকেজিং ফ্যাক্টর যা গ্রাহক ক্রয় সিদ্ধান্ত নির্ধারণ করে। SERVQUAL মডেলের মাধ্যমে বাংলাদেশে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলির কর্মক্ষমতার ব্যবধান মূল্যায়ন: দিনাজপুর জেলার বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের উপর একটি কেস স্টাডি সহ অনেক  গবেষণা বিভিন্ন জার্নাল পেপারে প্রকাশিত হয়েছে।পুরস্কার স্বরূপ তিনি ইউবিডি স্নাতক গবেষণা বৃত্তি,CMPRS(কাটিং বিশ্ববিদ্যালয়) পেয়েছেন।সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেলিব্রিটি এন্ডোর্সার, পর্যটন এবং উচ্চশিক্ষা বিষয়ে গবেষণার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে।

 

 

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবির ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে গঠিত হয় “নিরাপদ ক‍্যাম্পাস” সংগঠন।

ভারতীয় গোয়েন্দা সংস্থার ৬ সদস্যকে গ্রেপ্তার করল পাকিস্তান

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলবাড়ী বণিক সমিতির পরিষ্কার অভিযান ও প্রচারণা

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ এর ময়মনসিংহ বিভাগীয় বাছাই সম্পন্ন

ছাত্র শিবিরের কেন্দ্রীয় পরিষদে রাবির ৪ মুখ

শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্তে মাভাবিপ্রবির ২১ শিক্ষক

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল