বৃহস্পতিবার, 27 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৩ নং রাজানগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশিকুল ইসলামের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:৫৫ অপরাহ্ন

 

৩ নং রাজানগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব মাওলানা আশিকুল ইসলাম সম্প্রতি ধাপকাই, ফাতেমানগর, কাজুয়াবাদ ও কালীনগর গ্রামের সম্মানিত মুরুব্বি ও যুব সমাজকে সাথে নিয়ে ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক “কাকুয়াতলার বান” সরেজমিনে পরিদর্শন করেন।

বৈশাখ মাসসহ সারা বছরই এ সড়ক দিয়ে হাজার হাজার টন কৃষিপণ্য পরিবহন করা হয়। তবে দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল দশা, নাজুক অবকাঠামো ও প্রয়োজনীয় কালভার্টের অভাবে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠপর্যায়ের এমন ভোগান্তি প্রত্যক্ষ করে জনাব আশিকুল ইসলাম গ্রামবাসীর কাছ থেকে সরাসরি সমস্যাগুলো শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

একজন ধর্মপ্রাণ মাওলানা হিসেবে জনাব আশিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এলাকার শিক্ষা বিস্তার, মাদকমুক্ত সমাজ গঠন ও অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো—এমন জনকল্যাণমূলক কাজে তাঁর সক্রিয় ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

এলাকার সার্বিক উন্নয়নে তিনি সব শ্রেণি-পেশার মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যেতে চান। তাঁর এ মানবিক উদ্যোগ এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার ৩ নং রাজানগর ইউনিয়নের বাসিন্দাদের আশার আলো হিসেবে দেখা দিয়েছে।

গ্রামবাসীর আশা, তাঁর ন্যায়-পরায়ণতা, সমাজসেবামূলক কাজ ও শিক্ষা-সংস্কৃতির প্রতি অনুরাগ আগামী দিনে রাজানগর ইউনিয়নকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে। সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় তিনি উন্নয়নের গতিকে আরও বেগবান করবেন—এমন প্রত্যাশা ইউনিয়নবাসীর।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তি প্রদান

পবিত্র মাহে রমাযানে রাবি ছাত্রদল নেতার হেল্প ডেস্ক

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

সফলভাবে সম্পন্ন হলো ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ কার্যক্রম

বিএনপির বুদ্ধিজীবীরা পজিশন বদলাবেন — পিনাকি

পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট এর উদ্বোধন

শিবির বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নেয়ামত’ — কেন্দ্রীয় সভাপতি

নাগেশ্বরীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” কর্মশালা

টাংগাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে গণ অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়।