সোমবার, 10 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউতে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Delowar Mahmud
সোমবার, ১০ মার্চ ২০২৫ - ৫:৩২ অপরাহ্ন

 

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি: 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) গাইবান্ধা জেলা ছাত্র সমিতির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিলসহ আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রেদওয়ানুল হাসান সিজান, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

ইফতারের আগে আয়োজিত আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক গণেশ চন্দ্র সাহা বক্তব্য রাখেন। এছাড়াও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এ.টি.এম মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ফজলুল হক পলাশ, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল বাসেত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মোঃ সৌরভ মিয়া, প্রাক্তন উপদেষ্টা যোবায়ের পারভেজ পাটোয়ারী, মোস্তফা কামাল, সহ-সভাপতি জামিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিজয় ও সুলতান মাহমুদ জীম, দপ্তর সম্পাদক ইবনে কৌশিক আকাশ, প্রচার সম্পাদক জান্নাতুল নেছা ইমু, ক্রীড়া সম্পাদক সম্রাট আকবর, এবং এস এম কাব্য, আঙ্গুর, সালেহীন সাদ, সামছুজোহা সরকার, রুবেল মিয়া, মুরাদ আকন্দ, ইশরাত জাহান উর্মি, নুরি আরশি লিসা সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা রমজান মাসের শিক্ষা কাজে লাগিয়ে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের দুই জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয় এবং বিশেষ অবদানের জন্য নির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান এবং কুইজের আয়োজন করে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

পোরশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

আহমদ হোসেন খান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্যসচিবের ওপর হামলা

স্বাধীনতা দিবসে কুড়িগ্রামে জাতীয় পতাকা অর্ধনমিত, টিএমএসএস-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ

শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ছয় ডাকাত গ্রেফতার

আপনার সময়, তাদের বিজনেস—কে লাভবান?

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু আগামীকাল , ফি ৫০০০ টাকা

পাঁচবিবি সীমান্তে বিজিবির মাদক উদ্ধার