শুক্রবার, 1 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিদায়ে আবেগঘন অনুষ্ঠান, ভবিষ্যতের জন্য শিক্ষকদের পরামর্শ

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ - ৬:৩৯ অপরাহ্ন

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ১৯-২০ সেশনের  অর্থনীতি বিভাগের ১৫ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান গত ২৯শে নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রধান অধ্যক্ষ কাকলি মুখোপাধ্যায়,অর্থনীতি  বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ  মাসুদুল হাসান, অধ্যাপক এনামুল হক,অধ্যাপক মোহাম্মদ নিজাম খান, সহযোগী অধ্যাপক খন্দকার ওয়াহিদ,সহকারী অধ্যাপক রওনক আরা ও সহকারী অধ্যাপক সুপ্রিয়া চৌধুরী।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত এবং  গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাদের বিদায়  বক্তব্য প্রদান করে।  বক্তব্যে ছিলেন প্রথম বর্ষ থেকে আয়াত উল্লাহ,দ্বিতীয় বর্ষ থেকে শাকিলা, তৃতীয় বর্ষ থেকে সুফি আহমেদ ও সুমাইয়া আহমেদ অথৈ।  তারা প্রত্যেকেই বিদায়ের উদ্দেশ্যে তাতে আবেগ প্রকাশ করেন। এরপর বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ হয়।

পরবর্তীতে প্রধান অধ্যক্ষ কাকুলি মুখোপাধ্যায় ছাত্রছাত্রীদের বক্তব্যের  প্রশংসার মাধ্যমে তার বক্তব্য শুরু করেন এবং শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির প্রত্যাশা রাখেন এবং দ্রুত অবকাঠামো উন্নয়নে আশা  প্রদান করেন। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে এবং প্রত্যেককে ডেঙ্গু প্রতিরোধের সচেতন থাকার  পরামর্শ প্রদান  এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য শেষ করেন।

সহকারী অধ্যাপক  সুপ্রিয়া চৌধুরী,  শিক্ষার্থীদের লক্ষণ নির্ধারণ করা সেই লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার কথা বলেন। সহকারী অধ্যাপক রওনক আরা, চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে কাটানো মুহূর্ত নিয়ে  স্মৃতিচারণ করেন এবং  সকলকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা বলে তার বক্তব্য শেষ করেন।  অধ্যাপক নিজাম খান শিক্ষার্থীদের উড়ন্ত হওয়া প্রত্যাশা রাখেন। যার একেকটি ডানায় থাকবে সামাজিক মূল্যবোধ, কর্তব্যবোধ,দায়িত্বশীলতা ইত্যাদি। অধ্যাপক এনামুল হক,সকলকে স্বপ্ন পূরণের চেষ্টা করে এগিয়ে যাওয়ার কথা বলেন।

সবশেষে বিভাগীয় প্রধান অধ্যাপক  মাসুদুল হাসান কলেজের সমস্যার মধ্য দিয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আগমন এবং বিদায়ের কথাটির মাধ্যমে দুঃখ প্রকাশ করেন।  প্রত্যেকের উপস্থিতি বাড়ানোর প্রত্যাশা রাখেন এবং সবার জন্য দোয়া করেন এবং শুভকামনা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

বিদায় শিক্ষার্থীদের মধ্য থেকে রঘুনাথ বক্তব্য প্রদান করেন।ক্যাম্পাসে স্মৃতি বিচরিত কাহিনী বর্ণনা করেন  এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির গুঞ্জন উড়িয়ে দিলেন ট্রাম্প

যশোরে নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ব্যতিক্রমী আনন্দ মিলন মেলায়

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভুরুঙ্গামারীতে তিনটি ইটভাটাকে তিন লক্ষ টাকা জরিমানা।

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভাটারায় ছাত্র বিক্ষোভ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল: রোগীদের জিম্মি করে টাকা আদায়!

দুর্নীতি ও অনিয়ম তদন্তে পবিপ্রবিতে কমিশন গঠন

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের ১০৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ৭৮,৯৯৪ জন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানেই নির্মিত করার প্রস্তাব সচেতন মহলের

রাবিতে ভবন-হলসমূহের নাম পরিবর্তন ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ