শনিবার, 19 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গ্রেপ্তার হলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ - ১২:২৮ পূর্বাহ্ন

সাবেক আওয়ামী লীগ সরকারের শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাাকণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য  কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

তিনি জানান, এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

শিক্ষার্থী হত্যার ঘটনায় কাফরুল থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানান ওসি গোলাম মোস্তফা। শনিবার দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতের সোপর্দ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হরেক রকমের মাছের সমারোহে কেশর হাট বাজার

পবিপ্রবি প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

খানসামায় নতুন বই পেলেন শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিয়ে শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ

হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল এজেন্ডায় জায়গা পায়নি শিক্ষার্থীদের সমস্যাগুলো

ফুলবাড়ীতে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা, গণধোলাই দিয়ে যুবককে পুলিশে সোর্পদ

জয়পুরহাটে ৪ বছর বয়সী রদিয়া আক্তারের খোঁজ মেলেনি

অনলাইন জুয়া খেলে সর্বশান্ত তানোরের যুবক

মাদকের বিরুদ্ধে গণঅভিযান নাগেশ্বরীতে ৭ বাড়িতে অগ্নিসংযোগ