সোমবার, 4 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে ‘গ্রীন ভয়েস’ প্রধান সমন্বয়কের সাক্ষাৎ

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৪ নভেম্বর ২০২৪ - ১০:২২ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) গ্রীন ভয়েস শাখার সদস্যদের সাথে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম নিয়ে গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবিরের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার (৪ঠা নভেম্বর ) গ্রীন ভয়েস শাখার সদস্যদের সাথে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম নিয়ে গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়কের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

 

সাক্ষাৎকালে আলমগীর কবির বলেন, “পরিবেশের উন্নয়ন ও সুরক্ষার জন্য আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমাদের উদ্যোগী হতে হবে।” তিনি সদস্যদের পরিবেশের বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে উৎসাহিত করেন এবং তিনি বিভিন্ন পরিকল্পনা এবং কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেন এছাড়া নতুন প্রকল্পের বাস্তবায়ন ও পরিবেশ বিষয়ক কর্মশালার আয়োজনের প্রস্তাবও প্রদান করেন। 

 

গ্রীন ভয়েসের সভাপতি মোঃ সাদেকুল ইসলাম এ বিষয়ে বুলেটিন বার্তা’কে বলেন- গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন। আমরা পরিবেশ নিয়ে কাজ করি। আজকে গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির ভাই আমাদের ক্যাম্পাসে এসেছিলেন। তিনি এসে আমাদের সবার সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন। সংগঠন নিয়ে আমাদের কর্মপরিকল্পনা এবং বিভিন্ন দিক নির্দেশকমূলক পরামর্শ দিয়েছেন।

 

সাধারণ সম্পাদক মুহুস্তাসিন নাদির বুলেটিন বার্তা’কে বলেন – সংগঠনের প্রধান সমন্বয়ক আসায় আমরা অনেক আনন্দিত। তিনি আমাদের মাঝে বিভিন্ন দিক নির্দেশকমূলক উপদেশ দিয়েছেন। কীভাবে সংগঠন পরিচালনা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। প্রধান সমন্বয়ক আলমগীর কবির ভাইয়ের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে গ্রীন ভয়েস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা নতুন উদ্যমে পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমে এগিয়ে যেতে প্রস্তুত।

 

এসময় উপস্থিত ছিলেন পাবিপ্রবি’র গ্রীন ভয়েস শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক, ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক, মোঃ আশরাফুজ্জামান প্রামানিক সহ রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয় আব্দুর রহিম এবং গ্রীন ভয়েস পাবিপ্রবি শাখার সদস্যরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোরের রাজারহাট চামড়ার বাজারে পুঁজি হারাতে বসেছেন ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা অপেক্ষা শনিবারের বড়হাটের

ময়মনসিংহে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির গুঞ্জন উড়িয়ে দিলেন ট্রাম্প

ইসরায়েলি হামলায় ইরানের আরো দুই জ্যেষ্ঠ জেনারেল নিহত

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

১ মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

বুটেক্স ভর্তি পরিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ থেকে বসছে ৪টি বুথ

হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার আটশত চারা বিতরণ শিক্ষার্থীদের হাতে ৪টি করে চারা তুলে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা

যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতি