শুক্রবার, 30 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কামড় দেওয়ার পর সাপকে নিয়ে টিকটক অতঃপর…….

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৩০ মে ২০২৫ - ৩:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের তালম ইউনিয়নের মেয়ে তানিয়া (১৫)। স্থানীয় তালম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি টিকটক করা তার নেশা। গত ২৫ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বাথরুমে যাওয়ার সময় একটি গোখরা সাপ তাকে কামড়ে দেয়। বিষয়টি আমলে না নিয়ে বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে টিকটক করে তানিয়া। পড়ে বিষক্রিয়া শুরু হলে মাকে জানায়। তার মায়ের চিৎকারে বাবা এসে ক্ষতস্থানের ওপরে বাঁধন দিয়ে রাতভর এলাকার বিভিন্ন ওঝার কাছে নিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। তাতে পরিস্থিতি আরো অবনতি হলে ভোররাতে তানিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু ততক্ষণে মেয়েটি কোমায় চলে যায়।

তানিয়ার বাবা আবু তাহের বলেন, ‘তানিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ায় আমরা আল্লাহর নাম নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। এ সময় চিকিৎসকরা জরুরিভাবে বোর্ড বসিয়ে মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি চিহ্নিত করেন। সে অনুযায়ী তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়।’

তিনি জানান, অ্যান্টিভেনম দেওয়ার পর ধীরে ধীরে কোমায় থেকে স্বাভাবিক হতে থাকে এবং ঘটনার দুই দিন বাদে তানিয়ার জ্ঞান ফিরে আসে। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে চিকিৎসকরা আরো কয়েক দিন পর্যবেক্ষণে থাকতে বলেছেন।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বাকৃবির ভেটেরিনারি অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো দুগ্ধ দিবস পালিত

জাবিপ্রবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতা আটক

মাধবপুরে গ্রাহকের টাকা নিয়ে এনজিও বন্ধু সোসাইটির মালিক উধাও

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক, দোকানপাট ভাংচুর 

হোসেনপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

দূর্ঘটনা রোধে রাবি ছাত্রদলের ট্রাফিক সিগনাল স্থাপন

পাবিপ্রবিতে মশাল মিছিল কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

কুবিতে শিক্ষক নিয়োগ অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন