শুক্রবার, 27 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

র‍্যাগিংয়ের ঘটনায় বাকৃবির তিন নারী শিক্ষার্থী হল থেকে সাময়িকভাবে বহিষ্কার

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ২৭ জুন ২০২৫ - ১:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে র‍্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিন’ এর ৭ নম্বর ধারা অনুসারে অভিযুক্তদের হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জানা যায়, ভুক্তভোগী বাকৃবির কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাগিংয়ের অভিযোগে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই অনুষদের শিক্ষার্থী জোবায়দা জান্নাত সোহা এবং আশিকা রুশদাকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এই বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, ‘অর্ডারটি হয়েছে। এটা সত্য। অভিযুক্তদের নিকট অর্ডারটি দ্রুত পৌঁছে দেওয়া হবে। ক্যাম্পাসে কোনো প্রকার অন্যায় সহ্য করা হবে না। এটা স্পষ্ট র‍্যাগিং। প্রমাণসহ সবকিছু আমি ভিসি স্যারের কাছে তুলে ধরেছি। পরে স্যার অর্ডার করেছেন এই আদেশের ব্যাপারে।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে মৃত্যুর ১০ মাস পর হত্যা মামলা, বেরোবি শিক্ষক কারাগারে

ফুটবল খেলাকে কেন্দ্র করে ডিআইইউতে সংঘর্ষ

দেশে এবারই প্রথম ‘কৃষক দিবস’ পালিত

বাবা শুধু সম্পর্ক নয়, জীবনের নীরব যোদ্ধা: আজ বিশ্ব বাবা দিবস

শিক্ষার্থীদের সমালোচনার মুখে যোগদান করেনি রাবির দুই সহকারী প্রক্টর

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

ইবিতে সিওয়াইবির নবীন সদস্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

ধাপকাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মতে নতুন পাঠ্যবইয়ের মান প্রশংসনীয়

বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিস ভাঙচুর