রবিবার, 29 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে পদার্থ, শক্তি, জীবন ও মহাবিশ্ব অনুসন্ধান বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৯ জুন ২০২৫ - ৫:৩০ অপরাহ্ন

পদার্থ, শক্তি, জীবন এবং মহাবিশ্ব অনুসন্ধানে পদার্থবিজ্ঞানের ব্যবহার ও তার সামগ্রীক বিষয়ে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।

 

আজ রবিবার ২৯ জুন সকাল ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘‘ফিজিক্স ফর দ্যা ফিউচার: এক্সপ্লোরিং ম্যাটার, এনার্জি, লাইফ অ্যান্ড কসমস” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগ। কনফারেন্সে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।

 

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) বলেন, কনফারেন্স শিক্ষার্থীদের জন্য উৎসব। এখান থেকে শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান আরোহন করবে এবং নিজেদের দক্ষ জনবল হিসেব গড়ে তুলবে। কনফারেন্সে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের চিন্তা ভাবনার বিকাশ ঘটে। বক্তাদের কাছ থেকে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের নতুন নতুন গবেষণা ও উচ্চশিক্ষা সম্পর্কে আরও জানতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স ও টেকনোলজি বিভাগের সম্মানিত অধ্যাপক ড. খন্দকার সিদ্দিক-ই-রাব্বানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নাকিব এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আক্তার হোসেন।  ভবিষ্যতের পদার্থবিজ্ঞান, পদার্থ, শক্তি, জীবন এবং মহাবিশ্বের গভীর ধারণাগুলির অনুসন্ধানের একটি ক্ষেত্র। এটি বর্তমান পদার্থবিজ্ঞানের জ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, নতুন আবিষ্কার এবং উদ্ভাবনের সম্ভাবনা অন্বেষণ করে। তারা পদার্থবিজ্ঞানকে শুধু একটি বিষয় নয়, বরং এটি ভবিষ্যতের নতুন নতুন আবিস্কার ও আধুনিক উদ্ভাবনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, উপাত্ত ও পরিসীমা বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোচনা করেন।

 

কনফারেন্সের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। দুপুর ০২টা থেকে ৪.৪৫ পর্যন্ত ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন শেষে বিকেল ৪.৪৫ মিনিটে কনফারেন্সে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের  ডিন ড. মো. কোরবান আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফিয়া আবিদা মেহনাজ ও তানজীদ মাহমুদ মাহিন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

যশোরের চৌগাছায় কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ

বাকৃবি ইনোভেশন হাব বাস্তবায়ন কমিটির সভা

হলের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

পাবিপ্রবি’র ট্যুরিজম বিভাগে ফুড প্রদর্শনী অনুষ্ঠিত

পরিবেশে বিষাক্ত দূষণ: শিল্প বর্জ্য ও রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার

ইসরায়েল ‘লাল রেখা’ অতিক্রম করেছে: জাতিসংঘে চীনের ক্ষোভ

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত

কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গ্রেফতার: শিক্ষাপ্রতিষ্ঠানে চরম অস্থিরতা

সবার জন্য ভালোবাসার আয়োজন হাবিপ্রবি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের