বৃহস্পতিবার, 3 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ - ১:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ

হবিগঞ্জে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাইও গুরুরত আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে শহরের চৌধুরী বাজারের দেয়ানত সাহা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনি এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাতে হবিগঞ্জ শহরের নির্দন দাসের বাসায় ভোররাতে একদল চোর আসে। এ সময় বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পেরে এক চোরকে ঝাপটে ধরতে গেলে সে জনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় জনিকে বাঁচাতে তার বড় ভাই জয় দাস এগিয়ে আসলে তাকেও ছুরি মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। আর জয়কে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। স্থানীয়রা আরও জানান, চুরির উদ্দেশ্যে নয় মূলত জনিকে খুন করার জন্য চোরবেশে কয়েকজন যুবক তাদের বাড়িতে যায়। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।

ওসি (তদন্ত) সজল সরকার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নেতৃত্বে মাহিউল ও রবিউল

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

অধ্যাপক আমান উল্লাহ আনন্দ মোহনে অধ্যক্ষ পদে আসীন থাকেন দাবি ছাত্রছাত্রীদের

ধর্ষিত আছিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা করল যবিপ্রবি শিক্ষার্থীরা

জাবিপ্রবিতে নতুন লোগো উন্মোচিত, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

১৬ বছর পর রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

ফুলবাড়ীতে আ:লীগ নেতার ক্ষমতার দাপটে চলছে অবৈধ ইটভাটা,প্রশাসন নীরব।

পবিপ্রবিতে ইউজিসির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

পোরশায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও বাজার মনিটরিং