সোমবার, 18 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনালের চার্টার অর্জন

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ - ১১:১৫ অপরাহ্ন

পুরান ঢাকায় ঐতিহাসিক কলেজ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনগুলো এই প্রতিষ্ঠানে কাজ করছে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৪ অক্টোবর অধ্যক্ষ ড.কাকলি মুখোপাধ্যায়ের অনুমতিক্রমে ২০১৮-১৯ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ ইলিয়াছের হাত ধরে লায়ন্স ইন্টারন্যাশনাল এর অন্তর্ভুক্ত যুব সংগঠন লিও ক্লাব এই কলেজে কার্যক্রম শুরু করে এবং অবশেষে ১৪ই নভেম্বর, ২০২৪ এই ক্লাবটি অফিসিয়ালি লায়ন্স ইন্টারন্যাশনালের চার্টার লাভ করে। উল্লেখ্য যে, লিও ক্লাবের একটি করে পৃষ্ঠপোষক লায়ন্স ক্লাব থাকে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবটি ঐতিহাসিকবাহী ক্লাব, লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক চার্টার লাভ করে।  

 

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের চার্টার লাভের পর পৃষ্ঠপোষক লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের সম্মানিত লায়ন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন স্যার সকল লিও সদস্যদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “লিওরা হলো আগামীর ভবিষ্যত। আমরা লায়নরা সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য সব সময় কাজ করি একই সাথে যুবরা যেন ভবিষ্যতে একজন সুনাগরিক এবং দক্ষ লায়ন সদস্য হয়ে একইভাবে সমাজের জন্য ভূমিকা রাখতে পারে তার জন্য সবসময় কাজ করছে। লিওদের আত্মউন্নয়নে বিভিন্ন ট্রেনিং আয়োজন করা এবং সমাজসেবার মাধ্যমে তাদের মধ্যে মনুষ্যত্বকে বিকশিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।” 

এই ক্লাব সম্পর্কে অধ্যক্ষ ড.কাকলি মুখোপাধ্যায় বলেন, ” আমি নিজেও একজন লায়ন সদস্য। আমিও অনেক আনন্দিত যে আমার কলেজেও এই সামাজিক সংগঠনটি শুরু হতে যাচ্ছে। লিওরা লায়ন্স ক্লাবের সাথে একসাথে সমাজের যে ইতিবাচক পরিবর্তন আনছে তা খুবই প্রশংসনীয়।”

এই ক্লাবের প্রতিষ্ঠাতা লিও মোঃ ইলিয়াছ বলেন, “আমরা লিওরা প্রতিনিয়ত লায়ন্স ক্লাবের সাথে কাজ করার মাধ্যমে নিজেদেরকে বিকশিত করছি। আমরা বিশ্বাস করি লায়ন্স ক্লাবের অন্তর্ভুক্ত লিও ক্লাবের মাধ্যমে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা নিজেদেরকে সমাজের যোগ্য ও একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে।”

লিও ক্লাব হলো লায়ন্স ইন্টারন্যাশনালের ইয়ুথ প্রোগ্রাম এবং এর সদস্যদের “লিও” উপাধি দেওয়া হয়। LEO শব্দটার একটা elaboration বা, motto আছে। যেখানে L= Leadership, E= Experience, O= Opportunity কে বুঝায়।

সোহরাওয়ার্দী কলেজের লিও ক্লাবের স্লোগান হলো “Leadership, Fellowship & Service”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর

রাজশাহীতে পরিবেশ দিবস পালিত

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

সার্বিক পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট হাসিনা দায়ী: জামায়াতের আমির

শ্রমিকবান্ধব ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিকজনতাকে কাজ করতে হবে: শাহজাহান চৌধুরী

হবিগঞ্জ বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মালামাল ও যানবাহন আটক

ইসফাহানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল

নড়াইলে কুড়ানো শামুকে কর্মসংস্থানের হয়েছে কয়েক হাজার নারী-পুরুষের

গাজায় ইসরায়েল-আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ