সোমবার, 25 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধশতাধিক

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ - ৮:৩২ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা ঘটে। এতে বুটেক্সের অর্ধ-শতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা এখনো চলমান।

তবে প্রাথমিক পর্যায়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা রাজনৈতিক কারণ দর্শালেও বুটেক্স শিক্ষার্থীরা সেটিকে ভিত্তিহীন ও গুজব বলে জানান। কেননা চলতি বছরেই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হয়। তারা আরো উল্লেখ করেন যে, রাজনৈতিক কারণ থেকে থাকলে বুটেক্স শিক্ষার্থীরাই সেটির মীমাংসা করবেন, কিন্তু কোনো অবস্থাতেই সেটিতে বাইরের কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট হওয়ার যৌক্তিকতা নেই। তারা ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের ছড়ানো রাজনৈতিক কারণকে একটি প্রোপাগান্ডা ও অপপ্রচার বলে অভিহিত করেন।

রবিবার (২৪ নভেম্বর) রাত নয়টা থেকে শুরু হয়ে রাত একটা পর্যন্ত চার ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
আজিজ হলের শিক্ষার্থীরা জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীরা আজীজ হলে এসে প্রথমে বুটেক্স শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। এমন সময় আজিজ হলের শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বুটেক্সের ওসমানী ও নজরুল হলের আবাসিক শিক্ষার্থীরা বিটাক মোড়ে উপস্থিত হলে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা বুটেক্স শিক্ষার্থীদের উপর অবিরাম ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে দুই পক্ষের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালীন রাত ১০ টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও ১ ঘন্টা অবধি তারা তেমন কোনো পদক্ষেপ নেয় নি। তারপর সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং দুই পক্ষের সাথে মীমাংসার চেষ্টা চালানো হয়। মীমাংসার এক পর্যায়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা বুটেক্স শিক্ষার্থীদের উপর পুনরায় ইট মারা শুরু করে, এতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়। রাত ১ টা পর্যন্ত উক্ত পরিস্থিতি বিরাজ করে। তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত না করেই সেনাবাহিনী ঘটনাস্থল ত্যাগ করে। এরপর রাত আড়াইটায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলে আজিজ হলের শিক্ষার্থীরা হলে ফিরে যান। হল প্রশাসনের নিরাপত্তা প্রদান ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার দরুন উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছেন বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত