বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রশাসনের নজরদারির অভাবে বাকৃবিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৩:০৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের অনৈতিক কার্যকলাপ ক্রমশ বেড়ে চলেছে, যা শিক্ষার্থীদের জন্য চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

ক্যাম্পাসে সরেজমিনে ঘুরে দেখা যায়, বোটানিক্যাল গার্ডেন, বৈশাখী চত্বর, আমবাগান, টিএসসি লেকের পাড়, নদীর পাড় এবং মৎস্যবিজ্ঞান অনুষদের মাঠ বহিরাগতদের দখলে চলে গেছে। এসব স্থানে নিয়ম-নীতি উপেক্ষা করে দিনে দুপুরে নারী-পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে। সন্ধ্যার পর কিছু জায়গায় মাদকের আড্ডাও জমে। পরিত্যক্ত ফেনসিডিলের বোতল ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া ময়মনসিংহ শহরের বিভিন্ন স্কুল-কলেজের পোশাক পরিহিত শিক্ষার্থীরাও ক্যাম্পাসে এসে অসামাজিক কর্মকাণ্ডে জড়াচ্ছে। 

জানা যায়, প্রতিদিন কয়েকশত দর্শনার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসে। ছুটির দিনগুলোতে সংখ্যাটি ছাড়ায় সহস্রাধিক। অনেক দর্শনার্থী অশ্লীলতার অভয়ারণ্য হিসেবে বেছে নেয় ক্যাম্পাসকে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে, অন্যদিকে কেউ হচ্ছেন ইভটিজিংয়ের শিকার। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী তাদের ভীতি ও অস্বস্তির কথা জানিয়েছেন। 

বাকৃবির কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে দিনে দুপুরে যে অশ্লীলতা শুরু হয়েছে তাতে আমরা বিব্রত। অনেক সময় আমাদের অভিভাবকরা ক্যাম্পাসে ঘুরতে আসেন। তাদেরকে নিয়ে যখন ক্যাম্পাসটা ঘুরে দেখাই, তখন ক্যাম্পাসে প্রকাশ্যে এমন অশ্লীলতার সম্মুখীন হয়ে অভিভাবকের সামনে লজ্জিত হয়ে পড়ি। প্রশাসনের যথাযথ নজরদারি থাকলে এমনটা কখনই হতো না। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পাসের এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার ছবি ও ভিডিও প্রায়ই ভাইরাল হচ্ছে, যা ক্যাম্পাসের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

শিক্ষার্থীরা আরো অভিযোগ করে বলেন, নিরাপত্তার জন্য ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলেও তা তেমন কার্যকর না। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ফটকে জোরালো কোনো তল্লাশি ব্যবস্থা নেই, যা নিরাপত্তার ঘাটতিকে আরও প্রকট করে তুলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সকলের জন্য খুবই বিব্রতকর। কিন্তু নিরাপত্তাকর্মী সংকট থাকা সত্ত্বেও আমরা ওই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। সামনে প্রক্টরিয়াল বডি আরও নিরাপত্তা জোরদার করবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ফোরামের উদ্যোগে “ইফতার ই রহমত” সম্পন্ন

পরিবহনসেবা সংশ্লিষ্ট মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র হলের প্রাধ্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নি

যুক্তির লড়াইয়ে প্রস্তুত ৩২টি বিশ্ববিদ্যালয় দল

২৬ বছরেও নেই ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগ

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বাকৃবিতে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা জেলা সমিতির নেতৃত্বে নাঈমুল-ইফতি

হাবিপ্রবির মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম

অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা রাবি ছাত্রশিবিরের

আদমজীনগর এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত