শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ষোড়শ সম্মেলন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ১২:০৫ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদীচী বাকৃবি সংসদের ষোড়শ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের তীরে সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর পশু পালন অনুষদের গ্যালারিতে উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিদের নিয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার। আরও উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক সারওয়ার কামাল রবিন, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আব্দুস সালাম রিপন, কেন্দ্রীয় সংসদের সদস্য ও নেত্রকোণা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. আ খ ম গোলাম সারওয়ার এবং প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল আলম। এ সময় উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ