শুক্রবার, 10 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে প্রবন্ধ-গল্প-ছড়া-কবিতা আহ্বান

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ - ১২:২৬ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ ‘জুলাই বিপ্লব’ উপলক্ষ্যে একটি সংকলন প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংকলনে প্রকাশের জন্য ‘জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের প্রবন্ধ ও গল্প, ছড়া, কবিতা ইত্যাদি আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার। 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংকলনে প্রকাশের জন্য ‘জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের প্রবন্ধ ও গল্প ( এক হাজার শব্দের মধ্যে), ছড়া, কবিতা বিচারকমণ্ডলীর মাধ্যমে সেসব প্রকাশের জন্য নির্বাচন করা হবে। 
রচনা A4 মাপের অফসেট কাগজে চারপাশে ১.২৫ মার্জিন দিয়ে সুতন্বী এমজে ফন্টে ১৪ পয়েন্টে ১.৫ লাইন স্পেস দিয়ে কম্পোজ করতে হবে। রচনার প্রথমে পৃথক কাগজে প্রয়োজন মতো রচয়িতার নাম ও পদবী, বিভাগ/দপ্তর/শাখার নাম, বর্ষ, রোল নম্বর, হলের নাম ও যোগাযোগের ফোন নম্বর উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, রচনাসমূহ আগামী ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে প্রশাসক, জনসংযোগ দপ্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরে জমা দিতে ও রচনার সফ্ট কপি ই-মেইলযোগে ru.ac.bd/proffice.ru@gmail.com“>rupr@ru.ac.bd/proffice.ru@gmail.com আইডিতে পাঠাতে হবে। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলা : ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিল

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে কমিটি ঘোষণ

শিক্ষা ও গবেষণায় দেশে দ্বিতীয় বাঘের কঙ্কাল প্রস্তুত

ববি সাংবাদিক সমিতির প্রীতি ক্রিকেট ম্যাচ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে গঠিত হয় “নিরাপদ ক‍্যাম্পাস” সংগঠন।

পাবিপ্রবিতে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ

কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কুবিতে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচী

বরগুনা জেলা মহিলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপির স্ত্রীর নামে ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যশোরে শেখ হাসিনার সচিব মে.জে. (অব) সালাহউদ্দিন মিয়াজীকে ঘিরে রেখেছে ছাত্র-জনতা, আটকের দাবি