শনিবার, 11 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে সাগরদাঁড়িতে অশ্লীলতা বাদ দিয়ে হবে মধুমেলা: যশোর জেলা প্রশাসক

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ - ৯:৪৪ অপরাহ্ন

অশ্লীলতা পরিহার করে সাগরদাঁড়িতে শালীনতার মধ্যে এবারের মধুমেলা হবে বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘সাগরদাঁড়িতে অশ্লীলতা পরিহার করে শালীনতার ভেতর দিয়েই অনুষ্ঠিত হবে মধুমেলা। একদিকে বিনোদন, আরেক দিকে ঐতিহাসিক গুরুত্ব ও মধুসূূদনের প্রতি আমাদের শ্রদ্ধা; সবকিছু মিলিয়ে আমরা পরিপূর্ণ একটা মেলায় রূপ দিতে চাই।’

শনিবার যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুরের সাগরদাঁড়ির মধুমঞ্চে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আজাহারুল ইসলাম আরও বলেন, ‘দর্শনার্থীদের মধুমেলা উপভোগ করতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এসময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনএসআই যশোরের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল আমিন, র‌্যাব–৬কোম্পানি কমান্ডারের প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন। এ ছাড়া বক্তব্য রখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুজন শেখ, স¤্রাট হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

এ সময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মধুমেলা বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশনেন। সভায় মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৪থেকে ৩০জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মধুমেলা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সাগরদাঁড়ির মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ বলেন, ‘জেলা প্রশাসনের আয়োজনে এবারের মধুমেলা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছি। সাগরদাঁড়ির মধুপল্লি, বিদায় ঘাট, কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আ¤্রকাননসহ মেলা প্রাঙ্গণ দর্শনার্থীর পদচারণে মুখরিত হয়ে উঠবে।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ইএসডিএম ক্রিকেট লীগের উদ্বোধন

ইবিতে চুড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ১০৩ টি

ববিতে শরীয়তপুর জেলা সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায় অনুষ্ঠান

নবীনদের আগমনে আনন্দের ঢেউ দোলা দিচ্ছে পাবিপ্রবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে পাবিপ্রবিতে স্মরণসভা

সবার জন্য ভালোবাসার আয়োজন হাবিপ্রবি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম

টাংগাইল আওয়ামী লীগ অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে পুস্পস্তবক দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার 

যবিপ্রবিতে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি