সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আজ পবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা ইমাদুল প্রিন্সের বাবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১২:৫৯ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স এর বাবা দক্ষিণাঞ্চলের প্রখ্যাত আলেমেদ্বীন, অর্ধডজন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা মো. আব্দুল ওহাব সাহেব খুলনার হুজুর (রহঃ) এর আজ ১৩ জানুয়ারি ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।

২০১৯ সালের এই দিনে আত্মীয় স্মজনসহ হাজারো ভক্তকে কাঁদিয়ে পরপারে চলে যান দক্ষিণ বাংলার এই ইসলামীক স্কলার আলহাজ্ব হযরত মাওলানা মো. আব্দুল ওহাব সাহেব খুলনার হুজুর (রহঃ)।

হযরতের অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যরা যেমনি শোকাহত, তেমনি দেশের অগণিত মুসলিম ও অমুসলিম নর-নারীর চোখের পানিতে তার জন্য কায়েমেনা বাক্যে মহান স্রষ্টার কাছে প্রার্থনা জানান। হযরত খুলনার হুজুর (রহঃ) এর গোটা জীবনটাই ইসলামের জন্য নিবেদিত ছিল।

তিনি ১৯৩৪ খ্রিস্টাব্দে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খুলনা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। হুজুরের জীবনের সমগ্রটাই অধ্যাপনা এবং মানবকল্যাণে নিয়োজিত ছিলেন। তিনি অসংখ্য গুণের অধিকারী ছিলেন। তিনি তার এলাকার মুসলমানদের ইসলামের সঠিক দিশা পাইয়ে দিতে আমরণ চেষ্টা করেছিলেন।

হজরত খুলনার হুজুর (রহঃ) ছিলেন সব সময় সকল ধরণের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। নাস্তিকতা, দেশদ্রোহ, ভন্ডামি, দুর্নীতি-দুষ্কৃতি, অত্যাচার, অবিচার, সন্ত্রাস, জঙ্গিবাদ, সুদ, ঘুষ, মদ, জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ, অশ্লীলতা পরিহার, বেদায়াত উৎখাতসহ নানাবিধ সামাজিক সমস্যা দূরীকরণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। হুজুরের আন্দোলনের ফলে তার এলাকা থেকে যাত্রা পালা/আনন্দ মেলা তৎকালীন আয়োজকরা বন্ধ করতে বাধ্য হন।

ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে দিবসটি পালনে তার প্রতিষ্ঠিত দেশের বিভিন্ন স্থানের মসজিদ, মাদ্রাসা, মার্কেট এবং তার কর্মস্থল গওহরডাঙ্গা, রাজাপুর, ভেরনবাড়ীয়া, ভাতকাঠি, দেবীপুর, তুষখালী, হদুয়া, চাঁদপুর ও নলছিঠি ফাজেল মাদ্রাসায় দোয়া মোনাজাতসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠি জেলার নলছিটির খুলনা গ্রামে তার প্রতিষ্ঠিত জামে মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ ময়দানে সওয়াবে রেসানী, মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া সকাল ৮টায় সম্মিলিতভাবে হুজুর (রহঃ) এর মাজার জিয়ারত, সকাল ৯ টায় খতমে কোরআন, বাদ জোহর খতমে খাজেগান এবং বাদ মাগরিব হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২০১৯ সালের এই দিনে ৮৪ বছর বয়সে এই বরেণ্য শিক্ষক মৃত্যুবরণ করেন। তার একমাত্র ছেলে পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মাদ ইমাদুল হক (প্রিন্স) তার বাবার রুহের মাগফিরাত এর জন্য সকল ইসলামপ্রীয় ভাই-বোনদের কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হলোখানায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

মাদকের বিরুদ্ধে গণঅভিযান নাগেশ্বরীতে ৭ বাড়িতে অগ্নিসংযোগ

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ জন

তিন উপজেলার স্বপ্ন লংগদু হতে নানিয়ারচর সংযোগ সড়ক

চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

নানা অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন

বাকৃবির ভেটেরিনারি অনুষদের পক্ষ থেকে প্রাণিসম্পদ ডিজি ও তিন উপাচার্যকে সংবর্ধনা

গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

মনের আনন্দে ধান কাটছে কৃষক