মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মিরাজ, বেলাল, ইয়াসির

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ১২:৩৪ অপরাহ্ন

 

 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে চ্যানেল ২৪ এর মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দ্যা ডেইলী ক্যাম্পাসের প্রতিনিধি মো. বেলাল হোসাইন।

 

সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। পরে ২ টা দিকে ভোট গ্রহণ শেষে বিকাল ৩ টা দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোঃ সাদিকুর রহমান ইমন। 

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ রোকনুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা।

 

এছাড়াও কমিটিতে যারা পদে পেয়েছেন সহ-সহ-সভাপতিঃ ইয়াসির আরাফাত(আনন্দবাজার), যুগ্ম-সাধারণ সম্পাদকঃ জসিম উদ্দিন (সংবাদ লাইভ২৪), দপ্তর সম্পাদকঃ মুসলিম ইবনে রবি (বার্তা বাজার ) অর্থ-সম্পাদকঃ কাজী ইসমাইল (ভয়েস বিডি২৪)। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার রোকন(দ্যা ডেইলি ম্যাসেঞ্জার), মো. মিরাজ হোসেন(বুলেটিন বার্তা), মো. তৌহিদুল ইসলাম(WSBnews24)

 

 

আলোচনা সভা শেষে সাংবাদিক সমিতির সদ্য সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দায়িত্ব থাকা সদস্যদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। 

 

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত