শনিবার, 1 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জে নতুন ফসল হিসেবে উৎপাদন হচ্ছে কাজলী জাতের স্কোয়াশ, স্কোয়াশ চাষে লাভবান হচ্ছে কৃষকেরা

প্রতিবেদক
মোঃ মামুন সেখ জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ - ২:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের  শাহজাদপুর উপজেলায় শীতকালে কৃষকের মাঠে শোভা পাচ্ছে নানা ধরনের শাকসবজি। এসব সবজির পাশাপাশি নতুন করে চাষ করা হয়েছে স্কোয়াশ। স্কোয়াশ একটি বিদেশি সবজি। দেখতে অনেকটা শসার মতোই। কয়েক বছর আগে থেকেই স্কোয়াশ সবজির আবাদ এ উপজেলায় শুরু হয়েছে। এর চাহিদাও রয়েছে ব্যাপক পরিসরে। উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এই সবজি স্কোয়াশ। দেখতে শসার মতো অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও উচ্চ ফলনশীল লাভজনক এই সবজি। লাভবান হওয়ায় স্কোয়াশ চাষে কৃষকের আগ্রহও বাড়ছে কয়েক গুণ। কৃষক ব্যাক্তিগত উদ্যোগ  ও কৃষি বিভাগের পরামর্শ নিয়ে চাষ শুরু করেন স্কোয়াশের। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে স্কোয়াশ যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়।

জানা যায়, পরিকল্পনামাফিক চাষ করা হলে ১০০ দিনের মধ্যে প্রতি হেক্টরে ৩০-৩৫ মে. টন স্কোয়াশ উৎপাদন করা সম্ভব। প্রতি বিঘা জমি থেকে উৎপাদন খরচ বাদে নূন্যতম ১ লক্ষ টাকা লাভ হবে বলে জানান স্কোয়াশ চাষীরা। তবে গত বছরের তুলনায় এবছর বাজার মূল্য কম হওয়ায় কিছুটা হতাশও কৃষকেরা।

চর ধুনাইল গ্রামের কৃষক ছোরমান মোল্লা জানান, আমি এ বছর  নিজের ১ বিঘা জমিতে স্কোয়াশ চাষ করছি। কৃষি বিভাগের পরামর্শে কাজলী জাতের স্কোয়াশ সবজির বীজ সংগ্রহ করে এ সবজি চাষ শুরু করি এবং তাতে আমার খরচ বাদে বেশ ভালো লাভ হচ্ছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৫ হেক্টর জমিতে স্কোয়াশের চাষ হয়েছে। এর থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১০ থেকে ১১৫ মেট্রিক টন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাতকানিয়ায় ডাকাতির গুজব ছড়িয়ে আওয়ামীলীগ নেতার হামলা, নিহত ২ জামাত কর্মী

বিচার ও সংস্কার নিশ্চিত করেই নির্বাচন:  শাহজাহান চৌধুরী :

জিয়াউর রহমান ছিলেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং দেশ প্রেমিক

বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন

আন্দোলনে বিরোধীতাকারীদের বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পবিপ্রবি থেকে মুছে গেলো শেখ পরিবারের নাম

সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে গন-ইফতার সম্পন্ন করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা।

বরগুনা জেলা মহিলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপির স্ত্রীর নামে ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ

যবিপ্রবি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত