সোমবার, 28 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খুবি সংস্কারের লক্ষ্যে দাবি উত্থাপন মঞ্চের আয়োজন

প্রতিবেদক
Ratul Khan
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ - ১:০৯ পূর্বাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয় সংস্কারের লক্ষ্যে আজ রবিবার দাবি উত্থাপন মঞ্চের আয়োজন করেছে খুবির সাধারণ শিক্ষার্থীরা।

বেলা সাড়ে চারটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুল সাদাত এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের উপস্থিত সহকারী ছাত্র বিষয়ক পরিচালক সহকারী হাসান মাহমুদ সাকি বলেন, “রক্ত দেওয়ার পরম্পরা এখনো আমাদের শেষ হয় নি।গত জুলাই তে  আমরা প্রায় দেড় হাজারের বেশি রক্ত দিয়েছি। স্বৈরাচারী যে পরম্পরা দেশে ও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল সেখানে এই ধরনের আয়োজন প্রশংসনীয়।আমি মনে করি দাবি করা হয় স্বৈরাচারের কাছে,তাই আমাদের আজকের এই মঞ্চ কোনো দাবির মঞ্চ নয় এটি আলোচনার মঞ্চ।”

আন্দোলনের সময়ের সম্মুখ শ্রেণীর শিক্ষার্থী আজাদ মিয়া বলেন,” খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় শিক্ষকরা বিভিন্ন দলের লেজুড়বৃত্তি কাজে জড়িয়ে থাকে।এইরকম দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি খুলনা বিশ্ববিদ্যালয়  থাকতে পারে না। বিভিন্ন কাজে বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের ভয় না দেখিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে হবে।২৪ এর বিপ্লবের হাত ধরে দেশ ও জাতির কাছে ঘুরে দাড়ানোর এখনই সুযোগ। দেশের সাথে বিশ্ববিদ্যালয়ের সংস্কার এখন সময়ের দাবি।”

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মোট ৩৭ টি দাবি উত্থাপন করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শরীরের দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ উপাদান

ঈদের আগে ঢাকায় কোরবানির হাটের মহাযজ্ঞ, কোথায় বসবে কোন হাট?

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাটে কৃষক দলের সমাবেশ  অনুষ্ঠিত 

ভাইরাল হতেই নিখোঁজ হওয়ার নাটক যবিপ্রবি ছাত্রদল নেতা সজিব

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বড়াইবাড়ী যুদ্ধ থেকে পিলখানা হত্যাকাণ্ড: কুড়িগ্রামে জামায়াত আমিরের স্মৃতিচারণ

ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইসলামি ছাত্র আন্দোলন জবি শাখা

ববির বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে হৃদয়-জাহিদুল

৮ মাদক সেবনকারীর কারাদন্ড

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত