শুক্রবার, 7 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুবিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ধামাইল উৎসব

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:০৮ অপরাহ্ন

কুবি প্রতিনিধি: 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল উৎসব পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে এই উৎসবটি আয়োজিত হয়েছে।

ধামাইল বৃহত্তর সিলেট অঞ্চলের লোকসংগীত ও লোকনৃত্য। রাধারমণ দত্তের সৃষ্টি হিসেবে ধরে নেয়া এই ঐতিহ্য সিলেট অঞ্চলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এই ঐতিহ্যবাহী গান ও নাচের আয়োজন হয়।

উৎসবটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম। এছাড়া এসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহসিন জামিল বলেন, ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বৃহত্তর সিলেটের নিজস্ব সংস্কৃতি চর্চার অংশ হিসেবে ধামাইল উৎসবের আয়োজন করেছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা ও সিলেটের যে নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, সে সম্পর্কে জানতে পারে। এছাড়াও সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নিজেদের মধ্যকার আন্তঃসম্পর্ক বৃদ্ধি পায়।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা ও পরিসংখ্যান বিভাগ

দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু জানুয়ারিতে

নাগেশ্বরীতে ডেভিল হান্ট অভিযানে সাবেক পৌর মেয়র গ্রেফতার

হাবিপ্রবিতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা

ইবিতে তিন দিনব্যাপী একুশে বই মেলা শুরু

ডিআইইউ’তে অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের গ্রাজুয়েশন সেরমনি অনুষ্ঠিত

মোসাদের গোপন ড্রোন কারখানা ধ্বংস করল ইরান

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যাল আয়োজনে ব্যানারের ভুলে ব্যানার ছাড়াই অনুষ্ঠান

মানবিক সাহায্যের আবেদন উত্তম কুমারের

বাকৃবিতে সপ্তাহে প্রায় ৬ লক্ষাধিক টাকার সিগারেট বিক্রি হয়