মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৩৫ পূর্বাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি ) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ উক্ত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও কৃষক সেবা সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হাসান, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলামসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাকিল হাসান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এক ধরণের একাডেমিক সেশন। যেকোন বিষয় উপস্থাপনার ধরণের উপর অনেক কিছু নির্ভর করে, অনেক সময় উপস্থাপনার মাধ্যমে নেগেটিভ বিষয়কেও তোমরা বিতর্কের মাধ্যমে পজেটিভভাবে উপস্থাপন করতে পারো। যার পরিবর্তন ও প্রভাব সমাজে লক্ষ্য করা যায়। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে প্রাপ্ত ধারণা গুলো শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিবে বলে আমি প্রত্যাশা করি। পাশাপাশি এর মাধ্যমে তোমরা সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা অর্জন করতে পারো এবং ভবিষ্যতে কি করতে হবে সেটা নির্ধারণ করতে শেখো ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা

শীতার্তদের মাঝে উষ্ণতার আমেজ ছড়ালেন পাবিপ্রবির জোনাকি

রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের গাছিরা

স্বাধীনতা দিবসে কুড়িগ্রামে জাতীয় পতাকা অর্ধনমিত, টিএমএসএস-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ

বারটান কর্তৃক ৫ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টিবিষয়ক শর্ট কোর্স

যবিপ্রবির এফএমবি বিভাগের নবীনবরণ, বিদায় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার